,

ইমরান হাশমির সঙ্গে বাংলাদেশের নুসরাত ফারিয়া

news-image

বলিউডের জনপ্রিয় অভিনেতা ইমরান হাশমির সঙ্গে নায়িকা হয়ে অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশের মডেল ও অভিনেত্রী নুসরাত ফারিয়া। নুসরাত অভিনীত ‘আশিকী’ ছবির সেটে ‘দ্য উইটনেস’র কাস্টিং পরিচালক অপূর্ব জোসফের নজরে পড়েন তিনি। সেখানেই তার সঙ্গে অভিনয়ের ব্যাপারে কথা হয়।
ছবিটি পরিচালনা করবেন বিষ্ণু দত্ত। ইমরান হাশমি ছাড়াও সেখানে বলিউডের বিখ্যাত অভিনেতা নওয়াজ উদ্দিন সিদ্দিকীও অভিনয় করবেন বলে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়।
ঐ সূত্রে জানা গেছে, ‘গাওয়া- দ্য উইটনেস’ নামের সিনেমাটি হবে থ্রিলিং ধরনের। এতে ইমরান একজন গোয়েন্দা কর্মকর্তার চরিত্রে অভিনয় করবেন। আর তার প্রেমিকা হিসেবে থাকবেন ফারিয়া। ছবিটির কাজ আগামী নভেম্বরে শুরু হবে। দৃশ্যধারণ হবে পুনে ও কলকাতাতে। এতে অপর নায়িকা হিসেবে থাকছেন কলকাতার পায়েল সরকার।
এই বিষয়ে নুসরাত বলেন, ‘মূলত ‘আশিকী’ ছবির শ্যুটিং স্পটে ‘দ্য উইটনেস’র কাস্টিং পরিচালক অপূর্ব জোসেফ উপস্থিত ছিলেন। তিনি আমার কথা হাশমি ও পরিচালককে বলেছিলেন বলে জেনেছি। এরপর ‘আশিকী’ গানটি দেখে তারা চূড়ান্ত আলোচনা করেন আমার সঙ্গে। আমি খুবই আনন্দিত যে ছবিটিতে কাজ করতে পারছি। ইমরান হাশমি এবং নওয়াজ উদ্দিনের মত বড় তারকাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবো এ কাজটি করে। ’
অন্যদিকে দেড় মাস আগে ছবিটির বিষয়ে চূড়ান্ত কথা হয় নুসরাতের সঙ্গে। সে সময় নুসরাতের স্ক্রিন টেস্ট নেওয়া হয়। এবং তিনি হিন্দি ভাষায় সংলাপ বলতে পারবেন কিনা তাও পরীক্ষা করে দেখেন কাস্টিং ডিরেক্টর। তিনি আরো জানান ছবিটি টালিউড এবং বলিউডের যৌথ প্রযোজনায় নির্মিত হবে।

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর