,

কসবায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

news-image

বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল মঙ্গলবার র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
“সাক্ষরতা আর দক্ষতা টেকসই সমাজের মূলকথা” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে মঙ্গলবার সকালে এক বর্নাঢ্য র‌্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে। 
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা শিক্ষা অফিসার রৌশন আরার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ আনিছুল হক ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎস্য অফিসার মোঃ আবু ছালেহ, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার বুলবুল নাহার, উপজেলা কুয়ারিনটেন অফিসার মোঃ ইকবাল হোসেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ জামাল হোসেন ভূইয়া, হালিমা বেগম, মোঃ আমির হোসেন ও মাসুদ ইবনে হোসাইন।
কসবা প্রেসক্লাব সহ-সভাপতি নেপাল চন্দ্র সাহা’র পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কসবা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা বেগম। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক. শিক্ষার্থী, অভিভাবক সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে