,

জন্মদিনে শুভেচ্ছা ও ভালবাসায় সিক্ত শাইখ সিরাজ

news-image

একুশে প্রদকপ্রাপ্ত কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব চ্যানেল আইয়ের পরিচালক ও  বার্তাপ্রধান শাইখ সিরাজ বলেছেন, সবার ভালবাসা আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিচ্ছে। সবাই আমার কাজকে এত বেশি ভালবাসেন যার প্রমাণ আজও আমি পেয়েছি। আমি আনন্দিত এবং কৃতজ্ঞ আমার আপনজনদের কাছে। আমার এ জন্মদিনের অনুষ্ঠানে আমি সবার কাছে দোয়া চাইছি যেন সব সময় কৃষি ও কৃষকের উন্নয়নে কাজ করে যেতে পারি। গতকাল ছিল কৃষিভিত্তিক জনপ্রিয় অনুষ্ঠান মাটি ও মানুষ : হৃদয়ে মাটি ও মানুষ, কৃষি দিবানিশি’র স্বপ্নদ্রষ্টা, কৃষি উন্নয়নে আত্মনিবেদিত শাইখ সিরাজের ৬২তম জন্মদিন। এ উপলক্ষে চ্যানেল আইতে সারা দিনই ছিল উৎসবমুখর পরিবেশ। সকাল ১১টায় একটি আনুষ্ঠানিকতার আয়োজন করে শাইখ সিরাজের সহযোদ্ধারা। চ্যানেল আই প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে কেক কাটার আগে শাইখ সিরাজের দীর্ঘায়ু কামনা করে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক কামাল লোহানী, দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা গীতি আরা সাফিয়া চৌধুরী ও রাশেদা কে চৌধুরী, দৈনিক কালের কণ্ঠ সম্পাদক বিশিষ্ট কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, দৈনিক যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম, প্রখ্যাত কণ্ঠশিল্পী সৈয়দ আবদুল হাদী, শাহিন সামাদ এবং গানে গানে শুভেচ্ছা জানান ফকির আলমগীর। কেক কাটার আগে শাইখ সিরাজকে উত্তরীয় পরিয়ে দেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। আদিত্য শাহিন ও মৌসুমী বড়ুয়ার উপস্থাপনায় বিভিন্ন জেলা থেকে আগত কৃষকদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন নাটোরের কৃষক রফিকুল ইসলাম। তিনি শাইখ সিরাজকে ‘কৃষক বন্ধু’ নামে আখ্যায়িত করার জন্য সরকারের কাছে অনুরোধ জানান। জন্মদিনে সিলেটের কৃষকরা শাইখ সিরাজের প্রিয় পরিচিত সবুজ রঙের শার্ট পরে বিভিন্ন ধরনের তরিতরকারি নিয়ে আসেন। কেক কাটার সময় বেজে ওঠে কিংবদন্তি কণ্ঠশিল্পী মোস্তফা জামান আব্বাসীর কণ্ঠে জন্মদিনের জনপ্রিয় গান, ‘শুভ জন্মদিন, শুভ জন্মদিন তোমার’।1441637068

জন্মদিনে শাইখ সিরাজকে শুভেচ্ছা জানাতে সারা দেশের কৃষকদের পাশাপাশি চ্যানেল আই ভবনে উপস্থিত হন বিশিষ্ট অভিনেতা আবুল হায়াত, আতাউর রহমান, অভিনেত্রী আফরোজা বানু, অরুনা বিশ্বাস, নাট্য নির্মাতা গীতালী হাসান, কণ্ঠশিল্পী মৌটুসী, পার্থ, কোনাল, আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান, চ্যানেল আই পরিবারের সদস্য আমীরুল ইসলাম, শহীদুল আলম সাচ্চু, হেলাল খান, ফারজানা ব্রাউনিয়া, অনন্যা তমা, শামস সুমন, দিলরুবা সাথী, 
জিয়াউল ইসলাম, মোহাম্মদ আলী নান্টু, হাবিবুল হুদাসহ অনেকেই। সবাই তাদের প্রিয় শাইখ সিরাজের দীর্ঘ জীবন কামনা করেন। জন্মদিনের নানা আয়োজন দেখে আবেগে আপ্লুত শাইখ সিরাজ বলেন, মানুষের ভালবাসার চেয়ে বড় কিছু নেই। এক জীবনে আমি অনেক মানুষের ভালবাসা পেয়েছি, এখনও পাচ্ছি। যতদিন বেঁচে থাকবো ততদিন এ ভালবাসাটা পেতে চাই। আমার আর কোন চাওয়া নেই।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর