বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পারিশ্রমিক বিতর্ক নিয়ে মুখ খুললেন মাধুরি

news-image

বলিউডের নায়ক-নায়িকাদের পারিশ্রমিকের মধ্যে রয়েছে আকাশ-পাতাল পার্থক্য। আর এই পার্থক্যকে কেন্দ্র করে বলিউডের তারকাদের ভেতর রয়েছে ব্যাপক মতভেদ। এ বিষয়ে অনেক তারকা নিজেদের মতো করে প্রতিবাদ করলেও কোনো সুনির্দিষ্ট সমাধানে আসতে পারেনি তারা।
 
সম্প্রতি এই পারিশ্রমিক নিয়ে সংবাদপত্রের শিরোনামে এলেন বলিউডের এক সময়ের জনপ্রিয় নায়িকা মাধুরী দীক্ষিত। এই ঘটনাটি প্রসঙ্গে মাধুরী বলেন, ‘এখন যদি একজন নায়িকা কিংবা নায়ক একাই প্রযোজককে লাভ উঠিয়ে দিতে পারেন তাহলে তাকে বেশি পারিশ্রমিক দিতে প্রযোজকেরও আপত্তি থাকবে না। বিষয়টি ইন্ডাস্ট্রির দিক থেকে স্বাভাবিক। আর এটা নিয়ে তেমন খোলামেলা আলোচনার প্রয়োজন আছে বলে মনে করি না।’
mad
 
বলিউডের নায়করা নায়িকাদের চেয়ে বেশি পারিশ্রমিক নেন, এই বিষয়টিকে ভুল প্রমাণিত করার জন্য বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খের তার টুইটারে বলেন, ‘বলিউডে নায়কদের নায়িকাদের চেয়ে বেশি পারিশ্রমিক দিতে হয় এই বিষয়টি ঠিক না।’ আর তিনি উদাহরণ হিসেবে বলেন, ‘হাম আপকে হ্যায় কোন’ সিনেমায় সালমান খানের চেয়ে বেশি পারিশ্রমিক দেওয়া হয় সে সময়ের শীর্ষ নায়িকা মাধুরী দীক্ষিতকে। আর এতেই সৃষ্টি হয় বিতর্কের।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে