শাহাদাত ইস্যুতে মুখ খুললো বিসিবি!

news-image

শিশু গৃহকর্মীকে পেটানোর অভিযোগে ক্রিকেটার শাহাদাত হোসেন ও তার স্ত্রী জেসমিন হোসেন এখন পালিয়ে বেড়াচ্ছেন। আর এই ঘটনায় বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনও কোন অফিসিয়াল বিবৃতি দেয়নি।
শনিবার রাত থেকে অনেকবার বিসিবির সাথে যোগাযোগ করা হলেও কোন মন্তব্য পাওয়া যায়নি। তবে, সোমবার বিসিবি কার্যালয়ে সাংবাদিকদের সংস্থাটির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘এটা খুবই দুঃখজনক যে, কোনো ক্রিকেটারের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতনের অভিযোগ উঠেছে। এমন ঘটনা আমাদের কারো জন্যই কাম্য নয়।’
আর এর আগেই বোর্ডের গণসংযোগ কর্মকর্তা রাবিদ ইমাম বলেছেন, 'এটা তার ব্যক্তিগত ব্যাপার। ক্রিকেট বোর্ডের এখানে কোন ভূমিকা নেই। এক্ষেত্রে আইন তার নিজের গতিতেই চলবে।'
জানিয়ে রাখা ভাল, বাংলাদেশ জাতীয় দলের জার্সি গায়ে ৩৮ টি টেস্ট ও ৫১ ওয়ানডে খেলেছেন পেসার শাহাদাৎ হোসেন রাজিব। ওয়ানডেতে বাংলাদেশের ইতিহাসে প্রথম হ্যাটট্রিকের মালিক তিনি। এমনকি, লর্ডসে পাঁচ উইকেট নেয়ার সুবাদে অনার্স বোর্ডেও উঠে গেছে তার নাম।

 

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান