,

কর্মক্ষেত্রে উৎপাদনশীলতা বাড়াতে পাঁচ মন্ত্র

news-image

১. তালিকা প্রস্তুত : কর্মদক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধির অন্যতম উপায় নতুন কিছু শেখা। আমাদের কাছে সব কাজ সমানভাবে গুরুত্বপূর্ণ নয়। বুঝে নিতে হবে, কোন কাজটি কর্তৃপক্ষের কাছে গুরুত্ববহ ও মনোযোগ কাড়তে সক্ষম। আপনার প্রাথমিক দায়িত্ব হবে, নতুন অভিজ্ঞতা মস্কিষ্কে ঢুকিয়ে নিতে সংশ্লিষ্ট তথ্যগুলো লিখে নেওয়া। যা শিখছেন তাঁর তালিকা বানিয়ে ফেলুন। প্রতিদিন নতুন কিছু শিখুন এবং একটি করে নতুন তালিকা প্রস্তুত করুন।

২. ক্ষোভকে 'না' : আধুনিককালে আমরা অতিমাত্রার যান্ত্রিক পরিবেশে কাজ করি। অনেকটা যন্ত্রের মতোই আচরণ ফুটে ওঠে। কর্মজীবনটা প্রযুক্তনির্ভর হয়ে গেছে। কাজের ফাঁকে আমরা এখন ফেসবুকে পোস্ট দিই বা টুইট করি। কাজের মাঝে একটু হেঁটে আসা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছি। এতে উৎপাদনশীলতা কমতে থাকবে। একসময় মানবিক জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন বলে অনুভব করবেন। আর তা থেকে জন্ম নেবে ক্ষোভ। মনের এই ক্ষোভকে দূর থেকেই থামিয়ে দিন।

৩. 'না' বলা : বেশির ভাগ মানুষের বড় সমস্যাটি হলো, তাঁরা অনেক কাজকে 'না' বলতে পারেন না। বহু বিষয় আছে যা আপনি করতে চান না বা করতে ভালোও লাগে না। এগুলো অন্যের কাছে স্পষ্ট করতে হয়। তাই এ-সংক্রান্ত প্রস্তাবকে 'না' বলতে শিখুন।

৪. সময় সচেতনতা : বলা হয়, নিজস্ব সময় খেয়ে ফেলে ঈর্ষার আগমন। অতি ব্যস্ততার পর যে সামান্য সময় হাতে থাকে, তা অপাত্রে নষ্ট করবেন না। উল্টো কাজের স্পৃহা ও দক্ষতা ভোঁতা হতে থাকবে। যে সময় খরচ করছেন তার প্রতি কঠোর দৃষ্টি দিন। অন্যের প্রতি হিংসা, দ্বেষ বা রাগ অনুভবের মাধ্যমে সময়ের অপচয় রোধ করুন এবং মানসিকভাবে সুস্থ থাকুন।

৫. বিশ্রাম : যাবতীয় কাজের শেষে আপনার এই জিনিসটি প্রয়োজন। দেহ ও মস্তিষ্ককে বিশ্রাম দিন। নয়তো এগুলো উৎপাদনশীলতা হারাবে। আবার বিশ্রামের পাশাপাশি বিনোদনের খোরাক দরকার হয়। এ ক্ষেত্রে শখের যেকোনো কাজ উৎপাদনশীলতাকে উসকে দিতে পারে।

টাইমস অব ইন্ডিয়া 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ