বিজয়নগরে ফেনসিডিলসহ মাদক বিক্রেতা গ্রেফতার
বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, গত শনিবার রাত প্রায় ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানার এসআই কামরুল আহসান সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের সিঙ্গারবিল গ্রামে অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ মাদক বিক্রেতা মোঃ আবিদ মিয়া (৩০)কে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। সে ওই গ্রামের এলু মিয়ার পুত্র। রবিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বিজয়নগরে কোথাও কোন মাদক বিক্রি করতে দেয়া হবে না। মাদকের বিরুদ্ধে অভিযান আরো জোরদার করা হবে।











