শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান

news-image

আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়ায় জেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে সদর হাসপাতালে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। আজ রোববার সকাল ১০টায় সদর হাসপাতাল প্রাঙ্গণে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
জেলা যবলীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট শাহনূর ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মো. হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, জেলা সিভিল সার্জন ডা. হাসিনা আক্তার, জেলা সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. আবু সাঈদ প্রমুখ।
উদ্বোধনী বক্তব্যে র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী সদর হাসপাতালকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
পরে উদ্বোধনী আলোচনা সভা শেষে সদর হাসপাতালের পরিচ্ছন্ন কর্মীদের সঙ্গে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী।