,

অতীত বদলাতে চান ড্রিউ ব্যারিমোর

news-image

কমবেশি সবার মনেই ইচ্ছাটা থাকে। অতীতের ভুলভ্রান্তি যদি এক নিমেষে বদলে নেওয়া যেত! জেনেশুনেই ভুল করে অনেকে। কেউ কেউ তো সেটা প্রকাশ্যে স্বীকারও করতে চায় না। তবে হলিউড তারকা ড্রিউ ব্যারিমোরের কথা আলাদা। তিনি নিজের জীবনের 'সব কিছুই' বদলে ফেলতে চান। তবে যেসব ঘটনা তাঁকে আজকের 'ড্রিউ ব্যারিমোর' বানিয়েছে সেসব একেবারেই অস্বীকার করতে চান না, 'অনেক মানুষকেই তাদের জীবনে নানা রকম পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়। আমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। কখনো খারাপ মানুষ ছিলাম না। কারো কোনো ক্ষতি করিনি। তার পরও সময়টা এখন অনেক খারাপ। নিজেকে এখন শান্তশিষ্ট গির্জার ইঁদুরের মতো মনে হয়। সুযোগ থাকলে পুরো জীবনটাই বদলে নিতাম।' ৪০ বছর বয়সী ড্রিউয়ের কথা শুনে মনে হয়, জীবন নিয়ে হতাশায় ভুগছেন। মাত্র ১১ মাস বয়সেই অভিনয়ের ক্যারিয়ার শুরু করা এই অভিনেত্রীর সারা জীবন কেটেছে 'পাবলিক ফিগার' হিসেবে। নিজের জীবন বলতে কিছুই ছিল না। একসময় মাদকাসক্ত হয়ে নিরাময়কেন্দ্রে ভর্তি হয়েছিলেন। তিন-তিনবার বিবাহবিচ্ছেদ হয়েছে তাঁর। ড্রিউ চাইতেই পারেন অতীতের ভুল-ভ্রান্তিগুলো একটু বদলে নিতে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর