,

নিউইয়র্কে সুচিত্রা সেন চলচ্চিত্র উত্সব ১১ ও ১২ সেপ্টেম্বর

news-image

নিউইয়র্কে আগামী ১১ ও ১২ সেপ্টেম্বর কিংবদন্তি নায়িকা সুচিত্রা সেন স্মরণে চলচ্চিত্র উত্সবের আয়োজন করা হয়েছে। নিউইয়র্কের জ্যাকসন হাইটসের পালকি সেন্টারে অনুষ্ঠেয় এ উত্সবের আয়োজন করেছে সুচিত্রা সেন মেমোরিয়াল ইউএসএ। দুই দিনব্যাপী চলচ্চিত্র উত্সবের প্রথম দিন মঙ্গলপ্রদীপ জ্বেলে মহানায়িকাকে স্মরণ করবেন সুচিত্রাভক্ত ও সুধীজনরা।
 
এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেন, একুশে পদক প্রাপ্ত নাট্য ব্যক্তিত্ব জামালউদ্দিন হোসেন, চলচ্চিত্রকার ও লেখক কবীর আনোয়ার, অভিনেত্রী রেখা আহমেদ, নাট্য নির্দেশক ও অভিনেত্রী রওশন আরা হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি সবার জন্য বিনামূল্যে উন্মুক্ত।
 
চলচ্চিত্র উত্সবে সুচিত্রা সেনের ‘পথে হলো দেরী’, ‘দ্বীপ জ্বেলে যাই’, ‘সাড়ে চুয়াত্তর’সহ বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমা দেখানো হবে বলে জানিয়েছেন সুচিত্রা সেন মেমোরিয়াল ইউএসএর কর্মকর্তা গোপাল স্যানাল। 
সুচিত্রা সেন চলচ্চিত্র উত্সবের আয়োজনকে স্বাগত জানিয়ে চলচ্চিত্রকার ও লেখক কবীর আনোয়ার বলেন, ‘বাঙালি পুরুষের স্বপ্নকন্যা সুচিত্রা সেনকে যথাযথ মূল্যায়ন করা হবে। প্রচণ্ড ব্যক্তিত্বসম্পন্ন ও আধুুনিক সুন্দরী সুচিত্রা আজও অপ্রতিদ্বন্দ্বী। সুচিত্রা সেনকে বাংলার মানচিত্র পেরিয়ে নিউইয়র্কে  স্মরণ করাটা অবশ্যই গর্বেব ব্যাপার।’
 
উল্লেখ্য, সুচিত্রা সেন মেমোরিয়াল ইউএসএর কর্মকর্তা গোপাল স্যানালের আগে বেশ কয়েকবার পাবনায় সুচিত্রা সেন চলচ্চিত্র উত্সবের আয়োজন করেন। সেই উত্সবে নায়করাজ রাজ্জাক, কবরী, শাবানা, রোজিনা, সুভাষ দত্ত, ফারুক, প্রবীর মিত্রসহ অনেকে উপস্তিত ছিলেন ।

এ জাতীয় আরও খবর

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস