বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় মাসব্যাপী কাঠের ফার্ণিচার মেলা উদ্বোধন

news-image

বিশেষ প্রতিনিধি : শনিবার বিকেলে আনন্দঘন পরিবেশে ব্রাহ্মণবাড়িয়ার কসবা মুসলেমগঞ্জ বাজার পরিচালনা কমিটি আয়োজিত মাসব্যাপী কাঠের ফার্ণিচার মেলা উদ্বোধন করা হয়। কসবা মুসলেমগঞ্জ বাজার পরিচালনা কমিটির সভাপতি এম তবিবুর রহমান জীবনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো. আনিছুল হক ভুইয়া। বিশেষ অতিথি ছিলেন; উপজেলা আওয়ামী লীগ যুগ্ম আহ্বায়ক এমজি হাক্কানী, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মো. সফিকুল ইসলাম রঙ্গু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শহিদুল্লাহ, কসবা প্রেসক্লাব সহসভাপতি নেপাল চন্দ্র সাহা, কসবা দি কো-অপারেটিভ সোসাইটির সাধারণ সম্পাদক মো. আবদুল কুদ্দুস, যুবলীগ নেতা সায়েদুর রহমান মানিক। স্বাগত বক্তব্য রাখেন মুসলেমগঞ্জ বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া।
উদ্বোধনী অনুষ্ঠানে বাজার পরিচালনা কমিটির নেতৃবৃন্দসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মেলায় বিভিন্ন প্রকার কাঠের তৈরি দ্রব্যাদি স্থান পেয়েছে।


 

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে