,

নাসিরনগরে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালিত

news-image

আকতার হোসেন ভুইয়া : নাসিরনগরে সনাতন ধর্মালম্বীদের  উদ্যোগে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। শনিবার সকালে নাসিরনগর উপজেলার গৌর মন্দির থেকে এক বর্ণাঢ্য  শোভাযাত্রা র‌্যালী বের হয়। উক্ত শোভাযাত্রা র‌্যালীর উদ্বোধন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব। শোভাযাত্রা  শেষে এক ধর্মীয় আলোচনা সভা গৌর মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। গৌর মন্দির কমিটির সভাপতি সুশেন দাসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব,কাজল জ্যোতি দত্ত,হরিপদ পোদ্দার,সুজিত চক্রবর্তী ও রাধা গোবিন্দ সরকার প্রমুখ।  সভায় বক্তাগণ ভগবান শ্রী কৃষ্ণের আর্বিভাব নিয়ে স্মৃতি চারণ করেন। তারা বলেন, এ পৃথিবী থেকে দুষ্টের দমন আর সাধুদের রক্ষার জন্যই শ্রী কৃষ্ণ এ দিনে পৃথিবীতে আর্বিভূত হন। শ্রী কৃষ্ণের জন্মের মহিমার স্মরণই জন্মাষ্টমী উদযাপনের মূল উদ্দেশ্যে। মানবপ্রেমের প্রতীক শ্রী কৃষ্ণের ভাব দ্বারা ও আদর্শ ছিল সমাজ থেকে খানাখানি দূর করে মানুষে মানুষে অকৃত্রিম ভালবাসা ও সম্পৃতির বন্ধন গড়ে তোলা। তিনি সর্বদা মানবতার মুক্তির পথ খুঁজেছেন। 

 

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে