,

জুটি বাঁধছেন শাহরুখ-ক্যাটরিনা?

news-image

দীর্ঘদিন পর আবারও এক সঙ্গে অভিনয় করতে যাচ্ছেন বলিউড তারকা শাহরুখ খান আর ক্যাটরিনা কাইফ। 
২০১০-এ যশ চোপড়ার পরিচালনায় ‘যব তক হ্যায় জান’এ পর্দায় দেখা গিয়েছিল শাহরুখ-ক্যাটরিনা জুটিকে। এবারও সেই রোমান্স হয়তো আবার দেখা যাবে পর্দায়। তবে অন্য আঙ্গিকে।
 
বলিউড বাদশার সঙ্গে ফের জুটি বাঁধছেন ক্যাট সুন্দরী। জানা গেছে,  আনন্দ এল রাইয়ের পরের সিনেমাতে দেখা যাবে এই জুটিকে। আনন্দের পরের ছবিতে যে শাহরুখ অভিনয় করবেন তা আগেই প্রকাশ্যে এসেছিল। এবার শাহরুখের বিপরীতে মুখ্য চরিত্রে ক্যাটরিনাকে কাস্ট করতে চান পরিচালক। প্রোডাকশন কর্তৃপক্ষ জানিয়েছে, ক্যাটরিনার সঙ্গে কথাবার্তা চলছে। তবে এখনও পর্যন্ত চিত্রনাট্য পড়েননি নায়িকা।
 
আপাতত স্কটল্যান্ডে পরিচালক সিদ্ধার্থ মালহোত্রার ‘বার বার দেখো’ ছবির শুটিং করছেন ক্যাটরিনা। সেখান থেকে দেশে ফিরলেই আনন্দ তার সিনেমার কথাবার্তা ঠিকঠাকা করে ফেলবেন বলে একাধিকি সূত্র নিশ্চিত করেছে। সূত্র: আনন্দবাজার পত্রিকা

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে