,

যৌথ প্রযোজনার চলচ্চিত্রে নায়িকা হচ্ছেন জলি

news-image

জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনার সিনেমা ‘অঙ্গার’- এর একক নায়িকা হিসেবেই অভিষেক হতে যাচ্ছে নতুন নায়িকা ফাল্গুনী রহমান জলির।

বুধবার সন্ধ্যায় এফডিসিতে হয়ে গেলে সিনেমাটির মহরত অনুষ্ঠান। ওয়াজেদ আলী সুমন পরিচালিত এই সিনেমাতে জলির নায়ক ‘অগ্নি-২’- এর ওম প্রকাশ সাহানিয়া। অশোক ধানুকার এসকে মুভিজের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে সিনেমাটি।
মহরত অনুষ্ঠানে এসে জলি শোনালেন তার সিনেমাতে আসার গল্প। রক্ষণশীল পরিবার কোনো মতেই তাকে অভিনয় করতে দিতে রাজি নয়।  কিন্তু নাছোড়বান্দা জলি তার নায়িকা হওয়ার স্বপ্ন পূরণ করবেনই। বাবা রাগ করে কথা বলাই বন্ধ করে দিয়েছেন। তারপরও নিজের পথ থেকে সরেননি জলি।
b
যৌথ প্রযোজনার চলচ্চিত্রে নায়িকা হচ্ছেন জলি


“আমি জানি, আমি বাবার কথা শুনিনি। কারও কোনো কথা আমি কানে তুলিনি। গেল জন্মদিনে বাবা আমাকে উইশও করেনি। কিন্তু আমি জানি, বাবা একদিন আমার অভিনয় দেখবে। আমাকে নিয়ে গর্ব করবেন বাবা।”
জলির গল্পের সূত্র এরপর ধরলেন জাজ কর্ণধার আব্দুল আজিজ, “আমরা যখন জলিকে প্রথম দেখি, তখন আমরা তাকে বলেছিলাম তার মধ্যে আত্মবিশ্বাসের যথেষ্ট অভাব রয়েছে। বলেছিলাম যেদিন সে নিজের অভিনয়ের প্রতি পূর্ণ বিশ্বাস রাখবে সেদিনই যেন সে আসে। তখন তার ওজন ছিল ৮৫ কেজির মতো, সেটাও কমাতে হতো।  এর অনেকদিন পর জলি ফিরে এল ওজন কমিয়ে। তারপর তার অভিনয়ের আরেকটি পরীক্ষা নিলাম। তখন তার অভিনয়ে আত্মবিশ্বাসের যে বিচ্ছুরণ দেখলাম আমরা সত্যি মুগ্ধ হলাম। তার অপেক্ষা, তার অধ্যবসায়, তার সাধনা সবকিছুর পরে সে নিজ যোগ্যতাতেই ‘অঙ্গার’-এর প্রধান নায়িকা হয়েছে।”
যৌথ প্রযোজনার চলচ্চিত্রে নায়িকা হচ্ছেন জলি
c

‘অগ্নি-২’-এ মাহিই ছিলেন সর্বেসর্বা, ‘অঙ্গার’-এ অভিনয় দেখানোর ‘চ্যালেঞ্জ’ নিতে হবে ওমকে। জানালেন, প্রস্তুত তিনি। বাংলাদেশে দ্বিতীয় সিনেমাতেও সাফল্য পেতে চান।
জলির নবযাত্রায় তাকে আশির্বাদ জানাতে এসে কিংবদন্তী সংগীতশিল্পী রুনা লায়লা বললেন, “দু দেশ মিলে চলচ্চিত্র নির্মাণ করে চলচ্চিত্রের মোড় ঘুরিয়ে দেবে।”

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ