বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমাকে নিয়ে না ভেবে দেশের কথা ভাবুন : সানি লিওন

news-image

দুঃস্থেরা সাহায্য পায় না। অথচ দেশের ক্ষমতাশালী লোকেরা তাঁকে নিয়ে ভেবে অহেতুক সময় নষ্ট করছেন। সানি লিওনের টুইটার অ্যাকাউন্টে এমনই এক পোস্ট নজর কেড়েছে। হঠাৎ এ কথা লিখলেন কেন তিনি? কারণ অবশ্য একটা আছে। ওই দিনই ভারতের এক বাম নেতা তাঁর নাম করে বেফাঁস মন্তব্য করেছিলেন। যে জন্য পরে সমালোচনার মুখেও পড়তে হয়েছে ওই নেতাকে। নাম না করে ওই বাম নেতাকে উদ্দেশ্য করেই কি তবে সানির পোস্ট? সে বিষয়ে কিছু না বললেও সানির স্পষ্ট বক্তব্য, “ক্ষমতাশালী লোকেরা নিজেদের কাজ ঠিকমতো করেন না। অথচ আমাকে নিয়ে ভেবে সময় নষ্ট করেন। এদের জন্য আমার কষ্ট হয়।”sanilion1

বৃহস্পতিবার ভারতের উত্তরপ্রদেশে একটি জনসভায় বাম নেতা অতুলকুমার অঞ্জন মন্তব্য করেন, সানির অশ্লীল বিজ্ঞাপনে দেশে ধর্ষণ বাড়ছে। বলিউড অভিনেত্রী সানি একটি কনডমম প্রস্তুতকারক সংস্থার হয়ে বিজ্ঞাপনে কাজ করেছিলেন। সেই বিজ্ঞাপনকে কেন্দ্র করেই ওই নেতা এমন মন্তব্য করেন। বলিউড এবং একই সঙ্গে সানির ভক্তদের তুমুল সমালোচনার মুখে পড়ে শেষমেশ ক্ষমা চাইতেও হয়েছে তাঁকে। পরে নিজের মন্তব্যের সংশোধন করে তিনি বলেন,‘‘আমার কথার ভুল মানে করা হয়েছে। সানি লিওনকে উদ্দেশ্য করে কিছু বলতে চাইনি। বিজ্ঞাপনটি অশ্লীল। সেটির সম্প্রচার বন্ধ করা উচিত।’’ সানির পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রী শিল্পা শেট্টিও। তিনি বলেন, ‘‘যে কোনও বিষয় নিয়ে যে কেউ সমালোচনা করতেই পারেন। তবে এটা কিছু মুষ্টিমেয় লোকের দৃষ্টি ভঙ্গি। বিষয়টির ইতিবাচক দিকগুলিকেও বিচার করা উচিত।’’ – সূত্র : আনন্দবাজার পত্রিকা

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা