,

মোটা হওয়ার ঝুঁকি বাড়ায় লবণ

news-image

অতিরিক্ত লবণ খেলে মোটা হওয়ার ঝুঁকি বাড়ে। প্রতি গ্রাম অতিরিক্ত লবণ স্থূলতার ঝুঁকি ২৫ শতাংশ বাড়িয়ে দেয়। শুধু তাই নয়। একজন মানুষ যত খাবার খায়, সবগুলো বিবেচনায় নিলেও, ওজন বৃদ্ধির জন্য লবণ বড় ভূমিকা রাখে। যুক্তরাজ্যের কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডনের অধ্যাপক গ্রাহাম ম্যাকগ্রেগরের নেতৃত্বে এক গবেষক দল এ তথ্য আবিষ্কার করেছে। অতিরিক্ত লবণ খেলে উচ্চরক্তচাপের ঝুঁকি বৃদ্ধি পায় বলে আগের বহু গবেষণায় উঠে এসেছে। তবে এবারই লবণ খাওয়ার সঙ্গে সরাসরি স্থূলতার সম্পর্ক আবিষ্কৃত হলো। এ খবর দিয়েছে ডেইলি মেইল। তবে গবেষকরা এখনও নিশ্চিত নন, ঠিক কী কারণে লবণ মোটা হওয়ার ঝুঁকি বৃদ্ধিতে এত বেশি সহায়ক। তবে তাদের সন্দেহ, লবণ মানুষের বিপাক প্রক্রিয়া পরিবর্তন করে। এতে শরীর চর্বি গ্রহণ করে বেশি। কিন্তু এ গবেষণা নিয়ে সতর্ক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন কেউ কেউ। তাদের বক্তব্য, গবেষণার ফল অনির্ভরযোগ্য। কেননা, গবেষণায় অংশ নেয়া মানুষজন নিজেরা জানিয়েছেন তারা কি খান বা খেয়েছেন। তাদের খাদ্য গ্রহণের পরিমাণ সম্পর্কে দেয়া তথ্য কতটুকু সত্য, তা-ও বিবেচ্য বিষয়। প্রসঙ্গত, যুক্তরাজ্যের ন্যাশনাল ডায়েট অ্যান্ড নিউট্রিশন জরিপের তিন বছরের উপাত্ত থেকে ৪৫০ জন শিশু ও ৭৮০ জন প্রাপ্তবয়স্ক ব্যক্তির তথ্য গ্রহণ করেন। ২৪ ঘণ্টা ধরে মূত্র নমুনা পরীক্ষা করেন বিশেষজ্ঞরা। এরপর চার দিনে ক্যালোরি গ্রহণের পরিমাণ হিসাব করেন। এতে দেখা যায়, যারা মোটা বা স্থূল, তাদের মূত্র নমুনায় লবণ গ্রহণের হার বেশি। সে অনুযায়ী, প্রতিদিন অতিরিক্ত প্রতি ১ গ্রাম লবণ ওজন বৃদ্ধির ঝুঁকি ২০ শতাংশেরও বেশি বৃদ্ধি করে। লবণের কারণে উচ্চরক্তচাপ ও ওজন বৃদ্ধি পাওয়ার যে তথ্য আবিষ্কৃত হলো, তা বেশ ভয়াবহ। কেননা, উচ্চরক্তচাপ ও স্থূলতার ফলে হৃদরোগ, স্ট্রোক, হার্ট অ্যাটাক, হার্ট ফেইলিওরসহ বিভিন্ন রোগের জন্য দায়ী। এ ছাড়া স্থূলতা থেকে ডায়াবেটিস হতে পারে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ