,

এবার উগান্ডায় কৃষকের ঈদ আনন্দ

news-image

ঈদের জনপ্রিয় অনুষ্ঠান চ্যানেল আই-এর ‘কৃষকের ঈদ আনন্দ’ এই প্রথমবারের মতো ধারণ করা হল দেশের বাইরে। বিচিত্র মানুষ, বিচিত্র জীবনধারাকে গুরুত্ব দিয়ে পূর্ব আফ্রিকার নাতিশীতোষ্ণ জলবায়ুর দেশ উগান্ডার কৃষক-কৃষাণীরা অংশ নিয়েছেন কয়েকটি মজার প্রতিযোগিতায়।
 
কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ চলমান বিশ্ব বাস্তবতায় কৃষি ও পুষ্টির বর্তমান পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে উগান্ডার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এম বারারা জেলার কাবোহে নামক এলাকার একটি মাঠে করেন ওই আয়োজন।
এ উপলক্ষে সেখানে উপস্থিত হন এলাকার বহুসংখ্যক কৃষক-কৃষাণী। তারা অংশ নেন বালিশ লড়াই, কমলা শাঁসযুক্ত মিষ্টি আলুর গুড়া থেকে আয়রন বিন খোঁজা, মা ও ছেলের আয়রন বিন দৌড় ও তৈলাক্ত কলাগাছে ওঠা। উল্লেখ্য যে, উগান্ডাবাসীর প্রধান খাদ্য কলা, বিন ও মিষ্টি আলু। এবারের কৃষকের ঈদ আনন্দ প্রচার হবে ঈদুল আযহার দ্বিতীয় দিন বিকেল সাড়ে চারটায়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে