,

সরাইলের বাস ও মাইক্রোর মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫

news-image

আমিরজাদা চৌধুরীঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের শাহবাজপুরে বাস ও মাইক্রোর মুখোমুখি সংঘর্ষে এক জন নিহত এবং অপর ৫ জন গুরুতর আহত হয়েছে। আহত ৫ জনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তির পর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় প্রেরণ করা হয়েছে। আহতদের সবাই এক পরিবারের। দূর্ঘটনার পর পরই মহাসড়কে যান চলাচল বন্ধ বন্ধ হয়ে যায়। দূর্ঘটনার প্রায় এক ঘন্টা পর যান চলাচল শুরু হয়। তবে এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। 
খাটিহাতা হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ  সার্জেন্ট জাহাঙ্গীর আলম জানান- আজ শুক্রবার রাত ৮টার দিকে ঢাকা থেকে সিলেটের বিয়ানীবাজার অভিমুখী একটি যাত্রীবাহী কোচের সাথে বিপরীত দিক থেকে আসা ব্রাহ্মণবাড়িয়া শহরগামী একটি মাইক্রোবাসের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে মাইক্রো চালক ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় মাইক্রোবাসের ৫ যাত্রী। তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়। আহত ৫ জনের অবস্থাই গুরুতর। তারা হচ্ছেন অর্জুন পাল(৫০),তার স্ত্রী দীপিকা পাল(৩০),তার কন্যা জয়া পাল(২০),ছেলের বউ নন্দিতা পাল(২৮),নাতি অভ্রদ্বীপ পাল(৭)। আহতরা সবাই ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যপাড়ার বাসিন্দা। 


 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে