,

বিনে পয়সায় ইন্টারনেট দেওয়া উচিত : তথ্যমন্ত্রী

news-image

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ''গ্রাম-শহরের বৈষম্য কমাতে ইন্টারনেট সেবা সবাইকে এক্কেবারে বিনে পয়সায় দেওয়া উচিত। তাহলে ডিজিটাল বৈষম্য কমবে।''
গাজীপুরের বোর্ড বাজারে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির (আইইউটি) ৭ম জাতীয় আইসিটি মেলা উদ্বোধন শেষে শুক্রবার সকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ সব কথা বলেন।
হাসানুল হক ইনু বলেন, ''ডিজিটাল বাংলাদেশের কয়েকটা বড় চ্যালেঞ্জ আছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার মধ্য দিয়ে একটা কাচের ঘর তৈরি হচ্ছে। যেটাকে সাইবার জগৎ বলা হয়। এখন সেই সাইবার জগৎ সাইবার অপরাধীদের দ্বারা হুমকির মুখে।''
তিনি বলেন, ''সাইবার অপরাধীদের কিভাবে আইনের মাধ্যমে এবং প্রযুক্তিগতভাবে মোকাবিলা করা যায় সেটা একটা চ্যালেঞ্জ। আরেকটা চ্যালেঞ্জ হল- সাইবার জগতে কিভাবে মাতৃভাষায় ইন্টারনেটের ব্যবহার কাজে লাগাতে পারি। ইন্টারনেটের বিষয়য়াদি কিভাবে মাতৃভাষায় তৈরি করতে পারি।''
তথ্যমন্ত্রী বলেন, ''এ চ্যালেঞ্জ দুটির পাশাপাশি ইন্টারনেটকে সকল মানুষের কাছে এক্কেবারে বিনে পয়সায় দেওয়া উচিৎ। তাহলে গ্রাম-শহরের বৈষম্য কমবে, ডিজিটাল বৈষম্য কমবে।''
আইইউটির সম্মেলনকক্ষে আইসিটি মেলার উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম ইমতিয়াজ হোসেন। এতে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সোসাইটির চিফ প্যাট্রন প্রফেসর মো. আব্দুল মোত্তালিব ও আবু রায়হান।
মেলায় দেশের ১১টি বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন ক্যাটাগরিতে ১৭৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে