,

তিতাস নদীর পানি বিপদ সীমার ১৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত

news-image

মেহেদী হাসান মিলন : ব্রাহ্মনবাড়িয়ার তিতাস নদীর পানি আরো ৩ সেন্টিমিটার বেড়েছে। পানি উন্নয়ন বোর্ডর একজন কর্মকর্তা জানান, গত ২৪ ঘন্টায় পানি বেড়েছে  ৫ সেন্টিমিটার। পানি বৃদ্ধি অব্যাহত থাকায়  বন্যার আশংকা দেখা দিয়েছে। ইতোমধ্যেই জেলার সবকটি নদীর পানি বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার জেলার তিতাস নদীর পানি বিপদসীমার ৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হলেও আজ শুক্রবার ১৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ব্রাহ্মনবাড়িয়ার জেলা প্রশাসক ডক্টর মোঃ মোশাররফ হোসেন বলেন, এখন পর্যন্ত কোন এলাক প্লাবিত হবার খবর নেই। বাড়ি ঘর ক্ষতিগ্রস্ত হয়নি। তিনি জানান, জেলার ১০০টি ইউনিয়নের মধ্যে ৩১টি ইউনিয়নের ৭শ হেক্টর জমি পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফসলের ক্ষয় ক্ষতির বিষয়টি সরকারের উপর মহলকে অবহিত করা হয়েছে। সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রশাসন প্রস্তুত রয়েছে।  

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে