বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বৈবাহিক জীবনে জেনি…

news-image

গেল মাসেই নতুন করে বৈবাহিক জীবন শুরু করেছেন টিভি মিডিয়ার জনপ্রিয় অভিনেত্রী নওরীন হাসান খান জেনি। চ্যানেল নাইনের অনুষ্ঠান প্রধান তানভীর খানের সঙ্গে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন পহেলা আগস্ট। বিয়ের বেশ কয়েক দিন আগে থেকেই অনেকটা আড়ালে চলে গেছেন জেনি। আর বিয়ের পরও তার কোন খবর নেই। প্রচার চলতি কয়েকটি নাটকে তাকে দেখা গেলেও বস্তুত এ মুহূর্তে কোন খোঁজ নেই জেনির। একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক নির্মাতা জানিয়েছেন, জেনির খবর আমার জানা আছে। বিয়ের পর এখনও কোন কাজ না করলেও আগামী ১২ তারিখ থেকে আমার পরিচালনায় প্রচার চলতি ধারাবাহিক নাটকটির শুটিংয়ে যোগ দেবেন তিনি। কয়েক দিন আগে আমার সঙ্গে কথা হয়েছে জেনির। বর্তমানে ‘নগর আলো’, ‘অফস্ক্রিন’ ‘নির্বিকার মানুষ’ ও ‘নীল নাগরিক’ ধারাবারহিক-গুলোতে অভিনয় করছেন তিনি। বিয়ের পর থেকে সংবাদমাধ্যমের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন থাকলেও স্বামী তানভীর খানের সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। আর সেটার প্রমাণ মিলেছে তানভীর খানেরই ফেসবুক টাইমলাইনে। সেখানে দু’জনের ঘুরে বেড়ানোর বিভিন্ন ছবি পোস্ট করেছেন তানভীর খান। উল্লেখ্য, মডেলিং দিয়ে ছোটবেলাতেই ক্যারিয়ার শুরু করেন জেনি। তিন বছর বয়সে বাবার হাত ধরে বিজ্ঞাপনের মাধ্যমে মিডিয়ায় পা রাখেন তিনি। তিব্বত ৫৭০ সাবানের সেই বিজ্ঞাপনের পর লম্বা একটি বিরতি। এই সময়ে দর্শক মনে রাখার কথা নয়। আর তখনই পূর্ণ তরুণী জেনি পর্দায় আবারও দেখা দেন পন্ডস ডেইলি ফেসওয়াশের বিজ্ঞাপনের মাধ্যমে। জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসানের বিপরীতে সেই বিজ্ঞাপনের মাধ্যমে তিনি দর্শক মাতিয়েছেন। পরে এ্যাপোলো হসপিটাল, লিপটন ইয়েলো, মেরিল বেবী লোশনসহ বেশকিছু চমৎকার বিজ্ঞাপনে পারফর্ম করে দর্শক মন জয় করে জেনি নাম লেখান অভিনয়ে। এনটিভির জনপ্রিয় ধারাবাহিক ‘রমিজের আয়না’র মাধ্যমে নাটকে অভিষেক হয় তার। পরবর্তী সময়ে ‘টুলেট’ ও ‘শান্ত কুটির’সহ বেশ কিছু নাটকে সু-অভিনয় দিয়ে দর্শক হৃদয়ে স্থান করে নেন জেনি।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা