বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিজ্ঞাপনটি নিষিদ্ধের দাবি রাখীর

news-image

সানি লিওনের কন্ডোমের বিজ্ঞাপনে তীব্র আপত্তি জানিয়ে সিপিআইয়ের কৃষক শাখার নেতা অতুল কুমার অঞ্জনের মন্তব্যে ইতিমধ্যেই ঝড় উঠেছে। আর সেই শোরগোলের মধ্যেই সানিকে একহাত নিয়েছেন বলিউড অভিনেত্রী রাখী সাওয়ান। তিনি অবশ্য ধর্ষণ বেড়ে যাওয়ার পেছনে সানির ভূমিকা দেখছেন না। তবে তিনিও অশ্লীলতা ছড়ানোর দায়ে কাঠগড়ায় তুলেছেন সানিকে। তিনি বলেন, সানি তো কাপড়ই পরে না। আমাদের দেশে এমনটা হওয়া উচিত নয়। সানির কন্ডোমের বিজ্ঞাপন নিষিদ্ধেরও দাবি জানান তিনি। 
সিপিআই নেতা অতুল কুমার অঞ্জন বুধবার উত্তরপ্রদেশে এক জনসভায় যোগ দিয়ে বলেন, 'দেশে ধর্ষণের সংখ্যা দিন দিন বাড়ছে তার পিছনে রয়েছে সানি লিওনের কন্ডোমের বিজ্ঞাপন। বিজ্ঞাপনগুলো দেখে উত্তেজিত হয়ে পড়ছে ছেলেরা, আর সে জন্যই বাড়ছে ধর্ষণ।'
 
সভায় অঞ্জন আরও বলেন, বিজ্ঞাপনটিতে দেখা যায়,  'এক পুরুষের পাশে শুয়ে রয়েছেন সানি। দিন-রাত এই নোংরা বিজ্ঞাপন দেখানো হচ্ছে। এটা যৌনতা বাড়াচ্ছে এবং ভালবাসাকে শরীরসর্বস্ব করছে।' তার মতে, এ ধরনের বিজ্ঞাপন টেলিভিশনে অনবরত দেখানো হলে ধর্ষণ বাড়বে। তাই এ সব বন্ধ হওয়া দরকার। শুধু এই নয়, সানি লিওনের বিরুদ্ধে 'যুদ্ধ' ঘোষণা করেছেন অঞ্জন। ভরা সভায় মাইকে তিনি বলেন, 'সানি লিওনের একটি সিনেমা দেখে আমার বমি চলে এসেছিল। সিনেমায় সানি লিওন যা করছেন তা সমাজের বড় ক্ষতি করছে।' খবর: এবিপি আনন্দের

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা