চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তুতি নিচ্ছেন সুজানা

news-image

মডেলিং ও টিভি নাটকের পর অভিনেত্রী সুজানা জাফর এবার চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তুতি নিচ্ছেন। সুজানা মনে করছেন, নাটকের দর্শক কমে গেছে। কিন্তু চলচ্চিত্র সে তুলনায় ভালো অবস্থানে রয়েছে।

মডেল-অভিনেত্রী সুজানা বর্তমানে ছোট পর্দায় ব্যস্ত সময় পার করছেন। এ বছরই নানা কারণে আলোচনায় এসেছেন তিনি। সংগীতশিল্পী হৃদয় খানের সঙ্গে বিয়ে, বিচ্ছেদ, তারপর আবার ঘুরে দাড়ানো – সব মিলিয়ে গণমাধ্যমের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি।
সম্প্রতি তিনি ডাক পেয়েছেন চলচ্চিত্রে অভিনয়ের। চলচ্চিত্রের পরিবেশ এখন কাজ করার মতো বলে মনে করছেন তিনি।
তিনি বলেন “চলচ্চিত্রে কাজ করার ইচ্ছা আমার অনেক দিনের। এক সময় অনেক ছবির প্রস্তাবও পেয়েছি। কিন্তু তখন চলচ্চিত্রের মান একেবারেই যাচ্ছেতাই ছিল। গুটিকয়েক ভাল ছবি নির্মাণ হতো। বর্তমানে আমাদের চলচ্চিত্রশিল্প ঘুরে দাড়াচ্ছে আবারও। অনেক নতুন আইডিয়া নিয়ে কাজ হচ্ছে। আর ঠিক এমন সময় আমি প্রস্তাবও পাচ্ছি। এখনতো হাতে অফুরন্ত সময়। সংসারের ঝামেলা নেই, বাবা অসুস্থ ছিলেন, তিনিও চলে গেছেন আমাকে ছেড়ে। সব মিলিয়ে এই সময়টা কাজে লাগাতে চাই।” চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তুতি নিচ্ছেন সুজানা
sojana1
কবে নাগাদ চলচ্চিত্রে দেখা যাবে- এই প্রশ্নের জবাবে সুজানা বললেন, “প্রস্তাব অনেক পেলেও ভাল মানের ছবি পাচ্ছি না। গল্পও পছন্দ হচ্ছে না। প্রযোজকদের শর্ত নিয়েও দ্বিধায় আছি। সব মিলিয়ে চলচ্চিত্রে আমার কাজ করা হচ্ছে না। তবে ব্যাটে-বলে মিলে গেলে শিগগিরই আমাকে বড় পর্দায় দেখা যাবে।” সুজানা এখন কয়েকটি ধারাবাহিকেও কাজ করছেন তিনি। আসছে ঈদে কোনো নাটকে নাও দেখা যেতে পারে তাকে। “অনেক কষ্ট করে অভিনয় করি। কিন্তু নাটকের তেমন সাড়া পাই না। আসলে বাংলাদেশের দর্শকরা কি নাটক দেখছে না? নাকি আমাদের নাটকের মান খারাপ হয়ে গেছে বুঝতে পারছি না। তাছাড়া কোনো কোনো শিল্পীদের কাজ বেশি, কেউ একেবারেই বেকার। এত কিছু মেইনটেইন করতে পারবো কতো দিন, কে জানে! তাই ইচ্ছা করেই নাটকে অভিনয় কমিয়ে দিয়েছি।”

–  

এ জাতীয় আরও খবর

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ