,

এ কেমন ন্যাক্কারজনক ও বর্বর ঘটনা : স্কুলছাত্রীকে প্রকাশ্যে মারধর (ভিডিও)

news-image

সমাজে প্রায়ই ন্যাক্কারজনক ও বর্বর ঘটনা ঘটছে। অনেক সময় এসব ঘটনার হেতু খুঁজে পাওয়া যায় না। আবার এ ধরনের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড করা হচ্ছে।

এই যেমন- সম্প্রতি এক স্কুলছাত্রীকে প্রকাশ্যে একটি ছেলে ব্যাপক মারধর করে এবং সে ঘটনার ছবি আবার ফেসবুকে আপলোড করা হয়, যা খুবই বিস্ময়কর ব্যাপার। ফেসবুকে বর্বর সে দৃশ্য দেখে অনেকেই হতবাক হয়ে যান।

বৃহস্পতিবার ফেসবুকে রানা আহমেদ নামে একজনের আপলোড করা সেই ভিডিওতে দেখা যায়, স্কুলড্রেস পড়া কয়েকজন ছাত্রী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। সাদা স্কুলড্রেস পড়া কয়েকটি ছেলেও দাঁড়িয়ে আছে। রাস্তার অপরদিকে এ সময় দুটি ছেলে এসে দুই ছাত্রীর সামনে দাঁড়ায়। এরপর শার্ট-প্যান্ট পড়া একটি ছেলে একটি মেয়েকে উদ্দেশ্য করে কিছু বলতে থাকে। মেয়েটি ভয়ে একটু দূরে সরে যায়।

এরপর ওই ছেলেটি মেয়েটিকে ঘিরে ধরে এবং দুই হাত দিয়ে সমানে চরথাপ্পর মারতে থাকে আর বলতে থাকে, তোর হাত দুটো কেটে ঝুলিয়ে রাখবো। এরপর ছেলেটি চলে যায়। তবে কেন ওই ছেলেটি ছাত্রীটিকে এভাবে মারলো তা মারার সময় বলেনি।

রানা আহমেদ নামে ফেসবুক আইডিতে পোস্ট করা ভিডিওতে মন্তব্য করেছেন তিনি নিজেই। লিখেছেন, ‘আমি লজ্জানত হয়ে বাবা-মায়ের এবং হবিগঞ্জে সমাজের ভাই-বোন ও পুলিশ সুপারে কাছে বলব দয়া করে বিষয়টিতে একটু চোখ দিবেন।’

আপলোড করা এই ভিডিওটি ১১ হাজারেরও বেশি লোক এরই মধ্যে দেখেছে

রানা আহমেদের ভাষায় বোঝা যায়, এই ঘটনাটি ঘটেছে হবিগঞ্জ শহরের কোনো একটি স্কুলের পাশের রাস্তায়। তবে এটি কোন রাস্তা এবং ওই ছাত্রী কোন স্কুলের তা লেখা হয়নি। এছাড়া ওই ছাত্রীর সঙ্গে ছেলেটির সম্পর্ক কী তাও স্পষ্ট করা হয়নি পোস্ট করা লেখায়।

এ প্রসঙ্গে হবিগঞ্জ পুলিশ সুপারের কাছে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি। তবে অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম বলেন, এ ব্যাপারে পুলিশের জানা নেই। কেউ অভিযোগ করেছে এমনটাও কানে আসেনি। তবে ভিডিওর বিষয়টি খতিয়ে দেখা হবে। সূত্র: ফেসবুক

https://www.youtube.com/watch?v=NhJEBvYmFpE

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ