,

ডায়াবেটিস চিকিৎসার উন্নয়নে কাজ করবে গুগল-সানোফি

news-image

ডায়াবেটিস চিকিৎসার উন্নয়নে একত্রে কাজ করতে সম্মত হয়েছে গুগল ও ফ্রান্সের ওষুধ নির্মাতা সানোফি। ডায়াবেটিস ব্যবস্থাপনা ও চিকিৎসার কাজে উপযোগী সফটওয়্যার তৈরি করবে তারা।

আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের তথ্য অনুযায়ী, ২০৩৫ সাল নাগাদ ৫৯ কোটি ২০ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। ডায়াবেটিস সংক্রান্ত তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও ডায়বেটিসের ওপর প্রভাব ফেলে এমন তথ্যগুলো নিয়ে গুগলের লাইফ সায়েন্স দলের সঙ্গে কাজ করছে সানোফি।

এ বছরের দ্বিতীয় প্রান্তিক অর্থাৎ এপ্রিল থেকে জুন এই তিন মাসে বিশ্বব্যাপী সানোফির তৈরি ডায়াবেটিস সংক্রান্ত পণ্য বিক্রির পরিমাণ ১৯০ কোটি ইউরো যা প্রতিষ্ঠানটির মোট ওষুধ বিক্রির প্রায় ২০ শতাংশ।

বর্তমানে স্বাস্থ্য খাত নিয়েও কাজ করছে গুগল। সানোফির পাশাপাশি সুইজারল্যান্ডের ওষুধ নির্মাতা নোভারটিসের সঙ্গেও কাজ করছে প্রতিষ্ঠানটি। নোভারটিসের সঙ্গে ডায়াবেটিস আক্রান্ত রোগীদের রক্তে গ্লুকোজের পরিমাণ নির্ণয় করার উপযোগী কন্টাক্ট লেন্স তৈরিতে কাজ করছে গুগল। এ ছাড়াও যুক্তরাষ্ট্রের বায়োজেন ও ডেস্ককম নামের দুটি বায়োটেকনোলজি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে গুগল।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ