,

স্পেশাল ম্যারেজ এ্যাক্ট

news-image

আমজাদ মাহমুদের পরিচালনায় আবারও একসঙ্গে জুটি বাধলেন মনোজ কুমার ও পিয়া বিপাশা। ‘স্পেশাল ম্যারেজ এ্যাক্ট’ নামে নাটকে তারা কাজ করেছেন। ঢাকা বিশ্বদ্যালেয়ের টিএসসি, সোহরাওয়ার্দী উদ্যান ও উত্তরার বিভিন্ন এলাকায় নাটকটির শুটিং হয়েছে। নাটকটি রচনা করেছেন নিগার সুলতানা। আমজাদ মাহমুদ জানিয়েছেন, ‘দুইটি তরুণ তরুণীর প্রেমের গল্প নিয়ে নাটকটি তৈরি করা হয়েছে। রোমান্টিক জুটি হিসেবে পিয়া বিপাশা আর মনোজকেও চরিত্রের সঙ্গে খুব মানিয়ে গেছে। ক্যামেরার সামনে তারা বেশ ভালো অভিনয় দক্ষতা দেখিয়েছে। নাটকের গল্পে একটা বড় চমক আছে। সেটা এখনই প্রকাশ করতে চাইনা।’

স্পেশাল ম্যারেজ এ্যাক্ট

image_263921_0.unna
নাটকে পিয়ার সঙ্গে অভিনয় প্রসঙ্গে মনোজ কুমার বললেন,‘পিয়ার সঙ্গে এটা আমার চতুর্থ কাজ। নাটকের গল্পটি প্রেম নির্ভর। তাই দর্শকরা নাটকটি দেখে পরিপূর্ণ প্রেমের স্বাদ নিতে পারবে বলে আশা করছি।’

পিয়া বিপাশা জানালেন, ‘স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'কাটুস কুটুস' তে মনোজের সঙ্গে কাজ করার পর থেকে পরিচালক আমাদের একসঙ্গে নিতে চায়। তাই এবারেও কাজটিও সহজ ভাবে করে ফেললাম। তাছাড়া নাটকের কাহিনিটিও বেশ সুন্দর। আশা করছি নাটকটি দেখে সবার ভাল লাগবে।’

উল্লেখ্য, নাটকটি প্রযোজনা করেছে ইনফিনিটি ক্রিয়েটিভ হাউজ। আসছে ঈদে নাটকটি প্রচারের সম্ভাবনা রয়েছে।
 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ