অ্যাঞ্জেলিনা জোলির নগ্ন ছবি নিয়ে সরগরম মিডিয়া

news-image

নিজের দীর্ঘ ক্যারিয়ারে অনেক ব্যবসাসফল ছবি উপহার দিয়েছেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। এসব ছবির মাধ্যমে অভিনেত্রী হিসেবে নিজেকে অন্যরকম এক উচ্চতায় নিয়ে গেছেন তিনি। শুধু অভিনেত্রী হিসেবেই নয়, আবেদনের দিক থেকেও হলিউড অভিনেত্রীদের মধ্যে সর্বকালের সেরাদের একজন হিসেবে ধরা হয় জোলিকে। অভিনয়ের পর গত বছর পরিচালক হিসেবেও অভিষেক হয় তার। প্রথম চলচ্চিত্র ‘আনব্রোকেন’-এর মাধ্যমে কারিশমা দেখান তিনি। ছবিটি দর্শকমহলে বেশ প্রশংসিত হয়। এদিকে ক’দিন আগেই ৪০-এর ঘরে পা রেখেছেন এই অভিনেত্রী।
তবে নতুন খবর হলো এবার অ্যাঞ্জেলিনা জোলির একটি নতুন নগ্ন ছবি সবার সামনে এসেছে। তাও আবার সাদাকালো ছবি। ছবিটি সবার কাছে নতুন হলেও এটি ২০ বছরের পুরনো। এর আগে ছবিটি সেভাবে প্রকাশ পায়নি। ১৯৯৫ সালে অ্যাঞ্জেলিনা জোলির বয়স যখন ২০, তখন ছবিটি তোলা হয়েছিলো।
সাদাকালো এ ছবিতে কোন পোশাক ছাড়াই পুরোপুরি নগ্ন হয়ে ক্যামেরাবন্দি হয়েছেন জোলি। ছবিটি তুলেছিলেন ফটোগ্রাফার কেট গার্নার। এরই মধ্যে ছবিটি নিয়ে ব্যাপক জল্পনাকল্পনা ও আলোচনা শুরু হয়ে গেছে। খুব শিগগিরই এটি ঠাঁই পাচ্ছে লন্ডন গ্যালারিতে। এখানে ১৮০০ ডলারে বিক্রি করা হবে জোলির এ ছবিটি। জোলির এ ছবিটি নিয়ে এরই মধ্যে বিশ্ব শোবিজ মিডিয়া সরগরম হয়ে উঠেছে। বিষয়টি নিয়ে কথা বলেছেন জোলি নিজেও। তিনি বলেন, আমি ছবিটি দেখে অবাক হয়েছি। কারণ এ ছবিটি আমার কাছে ছিল না। এত বছর পর সেই আগের নিজেকে দেখে অবাক লেগেছে। অন্যরকম ভাল লাগা কাজ করেছে। এ জন্য কেট গার্নারকে অনেক ধন্যবাদ। তিনি ছবিটি তুলেছিলেন এবং তা যত্ন করে নিজের কাছে রেখেছিলেন। সব মিলিয়ে ছবিটি দেখে আমি ২০ বছর আগে ফিরে গিয়েছিলাম। আসলে মাঝে মধ্যে অতীত ভালই আনন্দ নিয়ে আসে জীবনে। 

এ জাতীয় আরও খবর

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ