ব্রাহ্মণবাড়িয়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী ইকবাল গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ১৬টি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারিকৃত পলাতক আসামি ও শীর্ষ মাদক ব্যবসায়ী ইকবাল হোসেনকে (৩০) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ বুধবার রাত সাড়ে ৭টার দিকে কসবা উপজেলার গোপিনাথপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ইকবাল হোসেন জেলার আখাউড়া উপজেলার মনিয়ন্দ গ্রামের আবুল খায়েরের ছেলে। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে।
জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল কসবা উপজেলার গোপিনাথপুর এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ মাদক ব্যবসায়ী ইকবাল হোসেনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইকবাল হোসেনের বিরুদ্ধে আখাউড়া থানায় পুলিশের এক উপ-পরিদর্শককে (এসআই) পেটানোর অভিযোগসহ ১৬টি মামলা রয়েছে।











