ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহত্যবাহী নৌকাবাইচ

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের উদ্যোগে ও মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোনের সহযোগীতায় ঐতিহত্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আগামী শনিবার দুপুর ২টা থেকে তিতাস নদীর শিমরাইলকান্দি শ্মশান ঘাট থেকে কালাগাজীর মাজার পর্যন্ত নৌকাবাইচ অনুষ্ঠিত হবে। এবারের নৌকাবাইচে জেলার বিভিন্ন স্থানের ১০টি নৌকা অংশগ্রহণ করবে।

বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিতাস নদীতে ঐতিহত্যবাহী নৌকাবাইচ টুর্নামেন্টের কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন ও গ্রামীণ ফোনের এরিয়া ম্যানেজার মোজাম্মেল হক মোল্লা।

সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেন, আগামী শনিবার দুপুর ২টায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ অনুষ্ঠিত হবে। নৌকাবাইচ চলাকালে যে কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবেন। এ জন্য বাইচ চলাকালে নদীতে প্রতিযোগী নৌকা এবং আইন-শৃঙ্খলা বাহিনী ও সাংবাদিকদের নৌকা ছাড়া ব্যক্তিগত সকল নৌকা চলাচল বন্ধ থাকবে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার