,

ঝকঝকে আয়না বানানোর পাঁচ ঘরোয়া উপায়

news-image

বাড়িতে যখন নতুন ড্রেসিং টেবিল বা কাচ লাগানো আলমারি আনেন তখন তার কাচের শোভাই সব থেকে বেশি আকর্ষণ করে আপনাকে। কিন্তু যতই দিন যায় তার সঙ্গে সঙ্গে আয়নার সৌন্দর্যও নষ্ট হয়। আয়নায় জমে ধুলো। তা পরিষ্কার করতে গিয়ে দেখবেন আয়নায় হাজারও দাগ। সেই দাগ যতই ঘষে তোলার চেষ্টা করুন উঠবে না। আয়না ঝকঝকে না তাকলে ম্লান দেখায় আপনার বসার ঘর থেকে বাথরুম সব। তাই আয়না পরিষ্কার এবং দাগমুক্ত করতে আপনার জন্য কিছু উপায় দেওয়া হলো।

১. বেকিং সোডা
বেকিং সোডা দিয়ে আপনি খুব সহজেই আয়নার দাগ দূর করতে পারবেন। এক চা চামচ বেকিং সোডা একটি স্ক্রাবারে নিয়ে পুরো আয়নায় ভালো করে ঘষে নিন। এবার পানিতে ভেজানো তোয়ালে দিয়ে কাচের আয়না মুছে নিন। দেখবেন, আয়নার দাগ গিয়ে ঝকঝকে হয়ে গিয়েছে কাচটি।
২. ডিস্টিল্ড ওয়াটার
সাধারণ পানির থেকে ডিস্টিল্ড ওয়াটারে আয়না বেশি পরিষ্কার হয়। একটি তোয়ালেতে ডিস্টিল্ড ওয়াটার নিয়ে আয়না ভালো করে মুছে নিন। নিয়মিত এই কাজ করতে পারলে আয়না নতুনের মতো চকচক করবে।
৩. সাদা ভিনিগার
একটি বোতলে এক কাপ ভিনিগারের সঙ্গে এক কাপ পানি ভালো করে মিশিয়ে নিন। এবার ভিনিগার ও পানির মিশ্রণটি দিয়ে আয়নার ওপর স্প্রে করে নিন। কিছুক্ষণ পর ভেজানো তোয়ালে দিয়ে আয়না মুছে ফেলুন। এতে আয়না নতুনের মতো দেখাবে এবং যেকোনো দাগ দূর করবে।
৪. শেভিং ফোম
বাথরুমের আয়নায় শেভিং ফোম মাখিয়ে কিছুক্ষণ পর নরম কাপর দিয়ে মুছে ফেলুন। দেখবেন আয়নার সব দাগ উঠে যাবে। তবে মনে রাখবেন, বেশিক্ষণ আয়নার ওপর শেভিং ফোম রাখবেন না। এতে উল্টো দাগ পড়ে যেতে পারে।
৫. সংবাদপত্র
সবচেয়ে সস্তায় আপনার ঘরের আয়না পরিষ্কার করবে পুরনো সংবাদপত্র। পানিতে ভেজানো সংবাদপত্র দিয়ে আয়না ঘষে নিন। এবার নরম কাপড় দিয়ে মুছে ফেলুন। আপনি চাইলে ভিনিগার মেশানো জলেও সংবাদপত্র ভিজিয়ে নিতে পারেন। এটা আরও ভালো ফল পাবেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে