মোহন খানের ‘অমীমাংসিত সত্য’
কোরবানির ঈদ উপলক্ষে পরিচালক মোহন খান নির্মাণ করেছেন নাটক ‘অমীমাংসিত সত্য’। বিটিভিতে প্রচার হবে নাটকটি। নাটকটিতে অভিনয় করেছেন হাসান ইমাম, নাদের চৌধুরী, দীপা খন্দকার, সজল, তানজিন তিশা ও শিশু শিল্পী সামি। নাটকটি প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘ঈদে এখন অনেক নাটকের ভিড়। এ অবস্থায় প্রতিযোগিতাটাও অনেক বেশি থাকে। চেষ্টা করেছি দর্শকদের পছন্দ মতোই নাটকটি নির্মাণ করতে। আশা করি দর্শকদের ভালো লাগবে।’











