শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ জনের কারাদণ্ড

news-image

আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে বিভিন্ন অপরাধে জড়িত থাকার দায়ে তাদেরকে সাজা দেওয়া হয়। সাজাপ্রাপ্তরা হলেন- জেলা শহরের ভাদুঘর এলহামপাড়ার এনামুল হক (২৮), নাটাই মধ্যপাড়ার নুর মোহাম্মদ বিল্লাল (৩০),আশুগঞ্জের যাত্রাপুর এলাকার লিমন মিয়া (১৮)।
এ তিন অপরাধী সদর মডেল থানা পুলিশের হাতে আটকের পর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. আশরাফুল আলমের নিকট উপস্থাপন করলে তিনি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এনামুলকে ১৫ দিনের কারাদ-, লিমনকে ৪ মাসের কারাদণ্ড ও নুর মোহাম্মদ বিল্লালকে ২ বছরের কারাদ- দেন।