শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কঙ্গনার ‘রেঙ্গুন’

news-image

ছবির নাম 'রেঙ্গুন'। যেখানে কঙ্গনা রানাউত পর্দায় ফুটিয়ে তুলবেন এক নায়িকাকে। যিনি তার মেন্টরের সঙ্গে আবদ্ধ। ছবির প্রেক্ষাপট চল্লিশ দশকের ভারতবর্ষ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের টালমাতাল গল্প তৈরি করেছেন বিশাল ভরদ্বাজ। ছবিতে আই এন এস- এর এক সৈনিকের চরিত্রও দেখা যাবে। কঙ্গনা ছাড়া অন্য দুই চরিত্রে দেখা যাবে শাহিদ কাপুর ও সাইফ আলী খানকে। এই তিনজনকে ঘিরেই দানা বাঁধবে ছবিটির গল্প। কঙ্গনা বলেন, 'ছবি 'আবেগতাড়িত'। প্রেম, যুদ্ধ, স্বাধীনতা ও আরো অনেক কিছু মিশিয়েই তৈরি 'রেঙ্গুন' ছবিটি।'