,

বাংলায় হোয়াটসঅ্যাপ চালু

news-image

ব্যবহারকারীদের জন্য বাংলা ভাষায় হোয়াটসঅ্যাপ চালু করেছে মোবাইল ফোন অপারেটর বাংলালিংক। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এতে বলা হয়েছে, বাংলা ভাষার এই হোয়াটসঅ্যাপে থাকছে বেশকিছু আকর্ষণীয় ও নতুন ফিচার। একজন ব্যবহারকারী প্রতিটি চ্যাটে নোটিফিকেশন পাওয়ার জন্যে চাইলেই নিজের মতো করে চ্যাট সেটিংস গুছিয়ে নিতে পারবেন, এছাড়াও থাকছে চ্যাটে নন-রিড অপশন অথবা ম্যাসেজ প্রিভিউ থেকে রিপ্লাই দেয়ার মতো আকর্ষণীয় ফিচার।

কোনো সিমকার্ড বা কোনো ফোন নম্বর সংযোজন ছাড়াই যে কেউ তাদের ইচ্ছেমতো হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন। খুব সহজেই এর মাধ্যমে তাদের বন্ধু ও পরিবারের সদস্যদের সাথে নিজের অবস্থান, ফটো, ভিডিও, সাউন্ড ক্লিপ ইত্যাদি শেয়ার করতে পারবেন।

ব্যবহারকারীরা চাইলেই হোয়াটসঅ্যাপে ডিলিট করা ম্যাসেজ পুনরুদ্ধার করতে পারবেন অথবা তাদের গ্রুপে কে, কখন তার ম্যাসেজ পড়লেন- তাও দেখে নিতে পারবেন। খুব সহজেই লুকিয়ে রাখা যাবে নিজের ফটো ও স্ট্যাটাস, চাইলেই দেয়া যাবে প্রতিটি চ্যাটে নোটিফিকেশন, এছাড়াও থাকছে চ্যাটে নন-রিড অপশন অথবা ম্যাসেজ প্রিভিউ থেকে রিপ্লাই দেয়ার মতো আকর্ষণীয় ও নতুন নতুন ফিচার।

এ সম্পর্কে হোয়াটসঅ্যাপের কো-ফাউন্ডার ব্রায়ান একটন বলেন, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যে হোয়াটসঅ্যাপ এখন বাংলায়। হোয়াটসঅ্যাপে সংযোজিত নতুন বৈশিষ্ট্যের কারণে, বাংলালিংক গ্রাহকেরা এখন বিশ্বব্যাপী তাদের বন্ধু এবং পরিবারের সঙ্গে খুব সহজেই যোগাযোগ করতে পারবেন।

তিনি আরো বলেন, আমরা আনন্দিত এই ভেবে যে, বাংলালিংকের সঙ্গে হোয়াটসঅ্যাপের এই পার্টনারশিপ বিশ্বব্যাপী বাংলাদেশিদের যোগাযোগ স্থাপনে কার্যকর ভূমিকা রাখতে পারবে।

বাংলালিংকের সিনিয়র মার্কেটিং ডিরেক্টর সোলায়মান আলম বলেন, শুধুমাত্র দেশে এই অ্যাপ্লিকেশনের ব্যবহারকেই জনপ্রিয় করে তুলবে না, একইসঙ্গে আমাদের প্রিয় বাংলাভাষার বিশ্বব্যাপী বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকাও রাখবে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ