বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ থেকে কমছে ব্যান্ডউইথের দাম

news-image

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আজ ১ সেপ্টেম্বর থেকে ইন্টারনেট ব্যান্ডউইথের দাম কমছে। ১ হাজার ৬৮ টাকার পরিবর্তে এখন প্রতি মাসে ৬২৫ টাকায় ১ এমবিপিএস ব্যান্ডউইথ পাওয়া যাবে। তবে এই মূল্য শুধু ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারে কার্যকর হবে।

গত ৬ আগস্ট ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্সের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্টারনেট ব্যান্ডউইডথের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখার নির্দেশ দেন। এর এক মাসের মধ্যে ব্যান্ডউইথের দাম ৪১ শতাংশ কমানো হল।

দাম কমনোর বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ সাবমেরিন কেবল কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার হোসেন জানান, বর্তমানে ১ এমবিপিএস ইন্টারনেটের দাম ১ হাজার ৬৮ টাকা। ১ সেপ্টেম্বর থেকে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৬২৫ টাকা। এই মূল্য ন্যূনতম ১০ গিগাবাইট ব্যান্ডউইথের ক্ষেত্রে আপাতত ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারে প্রযোজ্য হবে।

তিনি বলেন, ব্যান্ডউইথের দাম কমানোর ফলে মানুষের ইন্টারনেট ব্যবহার বাড়বে, যা ডিজিটাল বাংলাদেশে ইতিবাচক প্রভাব ফেলবে। তবে খুচরা পর্যায়ে অর্থাৎ সাধারণ গ্রাহকের ক্ষেত্রে দাম কত হবে তা নির্ভর করবে ইন্টারনেট গেটওয়ে ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের ওপর।

মনোয়ার হোসেন জানান, 'আমরা ভারতে ব্যান্ডউইথ রফতানির প্রক্রিয়া শুরু করেছি। সেখানে প্রতি মেগাবাইটের দাম ১০ ডলার। কিন্তু বাংলাদেশে ১ হাজার ৬৮ টাকায় বিক্রি হচ্ছে। এটি কমিয়ে আনতে এবং ইন্টারনেট ব্যবহারকে জনপ্রিয় করতেই দাম কমানোর সিদ্ধান্ত হয়েছে।

বর্তমানে ২০০ জিবিপিএস ব্যান্ডউইথসহ সাবমেরিন কেবলে (সি-মি-ইউ-৪) সংযুক্ত আছে বাংলাদেশ, যার মধ্যে প্রায় ৩০ জিবিপিএস ব্যবহূত হচ্ছে। অব্যবহূত থেকে যাচ্ছে ১৭০ জিবিপিএস।

আগামী বছর ডিসেম্বরে একটি কনসোর্টিয়ামের আওতায় সি-মি-ইউ-৫ বা দ্বিতীয় সাবমেরিন কেবলে সংযুক্ত হবে বাংলাদেশ। ফলে অতিরিক্ত ১ হাজার ৩০০ জিবিপিএস ব্যান্ডউইথ পাবে বাংলাদেশ।

 

 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা