ব্রাহ্মণবাড়িয়া কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার
বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। সোমবার সকাল ১১টায় জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ মোশাররফ হোসেন ও পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম কারাগার পরিদর্শন করেন। এসময় কর্মকর্তারা দীর্ঘক্ষণ কারাগারে অবস্থান করেন। তারা বন্দীদের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং তাদের সাথে কথা বলেন তারা সর্বশেষ কারাগারের পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। কারাগার সুপার নূরনবী এ সময় উপস্থিত ছিলেন।











