বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগের জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বিশেষ করে নার্সিং, মেডিকেল টেকনোলজি, হোম কেয়ার, মেরিন ও হসপিটালিটি খাতে প্রশিক্ষিত কর্মী নেওয়ার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কানাডার গ্লোবাল অ্যাফেয়ার্সের অ্যাসিস্ট্যান্ট ডেপুটি মিনিস্টার (ইন্দো-প্যাসিফিক) ওয়েলডন এপের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ আহ্বান জানান।
বৈঠকে দুই দেশের মধ্যে বৈধ অভিবাসন, দক্ষ কর্মী নিয়োগ, সাইবার নিরাপত্তা, বিনিয়োগ এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কানাডার শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বাংলাদেশ থেকে দক্ষ কর্মী পাঠানোর সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে কানাডার প্রশিক্ষক এনে অথবা যৌথ উদ্যোগে বিশেষায়িত প্রশিক্ষণ প্রতিষ্ঠান গড়ে তোলা যেতে পারে।
জবাবে ওয়েলডন এপ জানান, কানাডার বিভিন্ন খাতে নার্স ও কেয়ারগিভারসহ দক্ষ কর্মীর চাহিদা রয়েছে। পাশাপাশি বাংলাদেশের মেধাবী শিক্ষার্থী ও দক্ষ পেশাজীবীদের স্বাগত জানাতে কানাডা আগ্রহী। বৈধ ভ্রমণকারী, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়েও কাজ করার কথা জানান তিনি।
বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বিষয়টিও গুরুত্ব পায়। স্বরাষ্ট্রমন্ত্রী কোস্টগার্ডের জন্য টহলযান এবং পুলিশের সাইবার নিরাপত্তা ও যোগাযোগ সরঞ্জাম সংগ্রহে কানাডার উন্নত প্রযুক্তির প্রতি বাংলাদেশের আগ্রহের কথা তুলে ধরেন।
রোহিঙ্গা সংকট নিয়েও দুই পক্ষ আলোচনা করে। কানাডার প্রতিনিধি জানান, সীমিত অভিবাসন নীতির মধ্যেও বাংলাদেশ থেকে রোহিঙ্গা পুনর্বাসনের সুযোগ বাড়ানো হয়েছে। এ সংকট মোকাবিলায় আঞ্চলিক দেশগুলোর আরও সক্রিয় ভূমিকার বিষয়েও কানাডা কাজ করছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছায় প্রত্যাবাসন নিশ্চিত করতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানো জরুরি। পাশাপাশি মিয়ানমারকেন্দ্রিক সাইবার প্রতারণা, মাদক ও মানব পাচার প্রতিরোধে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানান তিনি।
বৈঠকে বাংলাদেশ ও কানাডার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কানাডীয় হাইকমিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার

মদের বোতলে পানি পান, ইসলামে কী বিধান?

চুল ও ত্বকের যত্নে আলোচনায় এক্সোসোম থেরাপি

ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে পর পর দুইবার ভূমিকম্প অনুভূত

১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা