,

টিকটিকি তাড়ানোর ৪ ঘরোয়া উপায়

news-image

রান্নাঘরের আনাচে কানাচে বা খাটের তলায় টিকটিকির বিচরণ সর্বত্র। ঘরের এমন কোনো স্থান নেই যেখানে এই প্রাণীটির আনাগোনা নেই। আর সেই সঙ্গে থাকে তার সাদা কালোয় মেশানো অপূর্ব কারুকাজ। কখনও খাবার টেবিলে তো কখনও বিছানার চাদরে কোথাওই বাদ যায় না তার এই বিষাক্ত ক্রিয়াকর্ম থেকে। টিকিটিকি তড়ানোর জন্য কিছু উপায় রয়েছে। এই যন্ত্রণা থেকে দ্রুত মুক্তির কার্যকরী সেই সব উপায় দেওয়া হল আপনার জন্য।

১) শুকনো লঙ্কার স্প্রে
শুকনো লঙ্কা গুঁড়ো করে জলে ভিজিয়ে রাখুন ঘণ্টাখানেক। এরপর জল ছেঁকে নিয়ে একটি স্প্রে বোতলে ঢুকিয়ে নিন। এই পানি স্প্রে করুন রান্না ঘরের র‌্যাক, টিউব লাইটের কর্নারে, খাটের তলায় এবং অন্যান্য সম্ভাব্য সকল স্থানে। শুকনো লঙ্কার ঝাল এবং গন্ধ মেশানো এই জলের থেকে টিকটিকি দূরে পালাবে।
২) পেঁয়াজ
পেঁয়াজের সালফার কম্পাউন্ডের বাজে গন্ধ টিকটিকি একেবারেই সহ্য করতে পারে না। তাই কয়েক টুকরো পেঁয়াজ কেটে টিকটিকির গুপ্ত আস্তানায় রেখে দিন। এ রকম কিছু জায়গা খুঁজে বের করে রেখে দিতে হবে পেঁয়াজ। তাতে টকটিকি ঘেঁসবে না আপনার বাড়ির আনাচে কানাচে।
৩) ময়ূরের পালক
কোনো এক অদ্ভুত কারণে টিকটিকি ময়ূরের পালককে ভয় পায়। যে কারণে ঘরে ময়ূরের পালক থাকলে টিকটিকি সেখানে থাকতে পারে না। ঘরের ফুলদানিতে সাজিয়ে রাখুন কয়েকটি ময়ূরের পালক। আপনাকে আর কষ্টও করতে হবে না টিকটিকি দূর করতে।
৪) বরফ ঠাণ্ডা জল
টিকটিকি দেখা মাত্র টিকটিকির গায়ে বরফের ঠাণ্ডা জল স্প্রে করে দিন। টিকটিকি এমনিতেই শীতল রক্তের প্রাণী। বরফের ঠাণ্ডা জলের স্পর্শে টিকটিকির শরীর আরও বেশি ঠাণ্ডা হয়ে যায়। ফলে টিকটিকি নড়াচড়া করতে পারে না। আর তখন একটি বক্সের ভেতরে ঢুকিয়ে বাড়ি থেকে বাইরে ফেলে দিন টিকটিকিকে।

 

 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ