নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে হামলা-আগুন

news-image

নিজস্ব প্রতিবেদক : নড়াইলের কালিয়ায় সাবেক সংসদ সদস্য ও সাবেক পৌর মেয়রের বাড়িসহ আওয়ামী লীগ নেতাকর্মীদের একাধিক বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ নভেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার বেন্দারচর ও আশপাশের এলাকায় এসব ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় দুই নেতার মৃত্যুর ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরই ধারাবাহিকতায় সাবেক সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তি বিশ্বাস, সাবেক পৌর মেয়র ফকির মুশফিকুর রহমান লিটনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বাড়িতে হামলার ঘটনা ঘটে।
কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করে ১৫ থেকে ২০টি বাড়িতে ভাঙচুর এবং কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগের তথ্য পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত বাড়ির মধ্যে সাবেক সংসদ সদস্যের গ্রামের বাড়িও রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইদ্রিস আলী বলেন, কিছু বাড়িতে বিক্ষুব্ধ লোকজন আগুন দিয়েছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো সব তথ্য সঠিক নয়। কয়েকটি বাড়ি ২০২৪ সালেই ভাঙচুর করা হয়েছিল।
এর আগে ১৮ নভেম্বর বেন্দারচর এলাকায় বিএনপির একটি মোটরসাইকেল শোভাযাত্রায় হামলার ঘটনা ঘটে। এতে কালিয়া পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক শেখ শাহীন ও জাসাসের উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্যা গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।
এদিকে কালিয়ায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা ও লুটপাটের খবরকে গুজব বলে জানিয়েছে নড়াইল জেলা পুলিশ। শনিবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, বেন্দারচর এলাকায় কোনো হিন্দু বসতি নেই। সেখানে হিন্দু সম্প্রদায়ের সদস্য বা কোনো ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনাও ঘটেনি।
ঘটনাগুলোকে কেন্দ্র করে কালিয়ায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে।

এ জাতীয় আরও খবর

বীর মুক্তিযোদ্ধা ও উত্তরসূরিদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

অপ্রতিম হত্যা মামলার শুনানি ২৯ নভেম্বর

পাগলা মসজিদের দানবাক্সে ৫১ বস্তা টাকা, নতুন রেকর্ডের আশা

গোড়ালির চোটে কয়েক মাস মাঠের বাইরে কেইন

প্রতিটি গ্রামে ‘বায়োগ্যাস পল্লি’ গড়ার পরিকল্পনা: প্রতিমন্ত্রী

পুতিনকে ‘খুনি’ আখ্যা দিলেন জেলেনস্কি

নড়াইলে হিন্দুদের বাড়িতে হামলার খবর গুজব: পুলিশ

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় জনগণ ও সেনাবাহিনী ঐক্যবদ্ধ: রিজভী

মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষা রাষ্ট্রের দায়িত্ব: প্রধানমন্ত্রী

সাভার-আশুলিয়ায় ৫০ পোশাক কারখানায় ছুটি

নবীনগরে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে অবসরপ্রাপ্ত সৈনিকদের আলোচনা সভা