শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতেও সন্তুষ্ট নন বাবর আজম

news-image

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে জিতেছে পাকিস্তান। দুই বছর পর টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেলেও তাতে সন্তুষ্ট নন অধিনায়ক বাবর আজম। তার মতে, টেস্ট ক্রিকেটে নিজেদের অবস্থান নিয়ে সন্তুষ্ট হওয়ার মতো কিছু এখনও অর্জন করতে পারেনি পাকিস্তান। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠা কিংবা সেরা চারে জায়গা করে নেওয়াকেই বড় সাফল্য মনে করেন তিনি।

রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্টে ৮ উইকেটের জয় পায় পাকিস্তান। ম্যাচ শেষে বাবর বলেন, ‘আমরা এখনও কিছুই অর্জন করিনি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলে কিংবা সেরা চারে জায়গা করে নিতে পারলে সন্তুষ্ট হওয়া যায়। শুধু সিরিজ জয় বা একটি ম্যাচ জয়ে আমি সন্তুষ্ট নই।’

ইংল্যান্ড সফরের পর তরুণদের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান। বাবরের মতে, নতুন খেলোয়াড়েরা সেই সুযোগ কাজে লাগিয়েছেন। ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই তরুণদের পারফরম্যান্স আশাব্যঞ্জক। এই সিরিজে অভিষেক হওয়া সাকিব খান সর্বোচ্চ উইকেটশিকারি। যদিও দ্বিতীয় টেস্টে চোটের কারণে মাঠ ছাড়তে হয় তাকে। দ্বিতীয় টেস্টে রেজাউল্লাহর বোলিং, উইকেটের পেছনে গাজী ঘোরির পারফরম্যান্স এবং ওপেনার তৈয়ব আরিফ ও আজান আওয়াইসের অবদানেও সন্তুষ্ট বাবর।

তবে পাকিস্তানের পথচলা এখনও কঠিন বলে মনে করেন অধিনায়ক। চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ১২ ম্যাচে তিন জয় নিয়ে পয়েন্ট তালিকার তলানিতে আছে দলটি। ফাইনালে ওঠার সম্ভাবনাও শেষ। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতলেও তরুণদের ধারাবাহিকতা ধরে রাখার তাগিদ দিয়েছেন বাবর।

এ জাতীয় আরও খবর

দেশে ফিরে আসছেন হাসান মাহমুদ

কুয়েতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত

১৮ মাসের মধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন : বুবলি

স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি

হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমার

গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি ভালো : আইজিপি

কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জনের মৃত্যু

নবীনগরে তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

নবীনগরে আওয়ামী লীগের কর্মকাণ্ডের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নবীনগরে ডিবি পুলিশের হাতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার