সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন : বুবলি

news-image

বিনোদন ডেস্ক : অভিনয়ের পাশাপাশি প্রযোজনায়ও নতুন যাত্রা শুরু করেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। তার প্রযোজনা প্রতিষ্ঠান বিগ প্রোডাকশন্সের প্রথম কাজ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঠিকানা’ নির্বাচিত হয়েছে ২৫তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্যানোরামা ট্যালেন্ট বিভাগে।

এই আনন্দের খবর জানিয়ে নিজেদের প্রথম কাজের পোস্টার প্রকাশ করেছেন অভিনেত্রী। একই সঙ্গে আগামী দিনের কাজের জন্য সবার ভালোবাসা ও সমর্থন চেয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে বুবলী লিখেছেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমার প্রোডাকশন হাউজ এর প্রথম কাজ, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “ঠিকানা”, নির্বাচিত হয়েছে ২৫তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের Panorama Talent Section-এ। আজ উন্মোচন করছি আমাদের প্রথম কাজের পোস্টার।’

তার কথায়, ‘এই অর্জন আমাদের নতুন যাত্রায় নিঃসন্দেহে অনেক আনন্দ ও অনুপ্রেরণার। সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন, যেন আগামীতে আরও ভালো ও মানসম্মত কাজ আপনাদের উপহার দিতে পারি।’

এ জাতীয় আরও খবর

দেশে ফিরে আসছেন হাসান মাহমুদ

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতেও সন্তুষ্ট নন বাবর আজম

কুয়েতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত

১৮ মাসের মধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি

হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমার

গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি ভালো : আইজিপি

কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জনের মৃত্যু

নবীনগরে তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

নবীনগরে আওয়ামী লীগের কর্মকাণ্ডের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নবীনগরে ডিবি পুলিশের হাতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার