,

সানি লিওনের বাংলাদেশ সফর : হেফাজতের নতুন কর্মসূচি

news-image

সানি লিওন বাংলাদেশে আসলে তার অনুষ্ঠানস্থলে পাল্টা কর্মসূচি মাহফিল করার ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম। সম্প্রতি এ তথ্য নিশ্চিত করেছেন হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক। সানি লিওনের বাংলাদেশে আসা নিয়ে এখন পর্যন্ত বিস্তারিত কোনো সংবাদ প্রকাশিত না হলেও হেফাজত আন্দোলনে রয়েছে বলে জানিয়েছেন দলের এই নেতা। তিনি বলেন, ''বাংলাদেশে কোনোভাবেই এই বিশ্ব নর্তকীকে প্রবেশের অনুমতি দেওয়া যাবে না। সরকার যদি সানি লিওনকে বাংলাদেশে প্রবেশের অনুমতি দেয় তবে আমরা আন্দোলন গড়ে তুলবো।'' এ আন্দোলন কেমন হবে সে বিষয়ে দলের এই নেতা বলেন, ''সানি লিওন দেশে আসলে আমরা বিমান বন্দর ঘেরাও করবো। তিনি আরও জানান, এরপর সে অনুষ্ঠানস্থলে পাল্টা কর্মসূচি হিসেবে সেখানে তারা মাহফিল করবেন।''


দলের নায়েবে আমির আবদুল লতিফ নিজামী বলেন, ''আমরা মাঠে আছি। যখনই সানি লিওনের বাংলাদেশ সফর সম্পর্কে বিস্তারিত কোনো ঘোষণা দেওয়া হবে তখনই আমরা আন্দোলন শুরু করবো।'' উল্লেখ্য, সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে সানি লিওনের বাংলাদেশে আসার কথা রয়েছে। অনুষ্ঠানের সর্বনিম্ন টিকেট মূল্য ধরা হয়েছিল ১৫ হাজার টাকা।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ