হ্যাটট্রিক হতে হতেও হলো না হাসানের

news-image

ক্রীড়া প্রতিবেদক : সিলেট টেস্টের দ্বিতীয় দিনের সকালটা বেশ ঘটনাবহুল। বাংলাদেশের জন্য খারাপ খবর হতে পারে সাদমান ইসলামের চোট। বাউন্ডারি বাঁচাতে ডাইভ দিতে গিয়ে বাঁ পায়ে গুরুতর চোট পেয়েছেন। মাঠেই যন্ত্রণায় কাতরাচ্ছিলেন, পরে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়েছে তাকে। টাইগার এই ওপেনার ব্যাট করতে না পারলে বাংলাদেশের জন্য বড় ধাক্কা হবে।

সাদমানের চোটের পর নতুন দিনে নতুন বলে দারুণ শুরু পেয়েছেন হাসান মাহমুদ। পরপর দুই বলে দুই উইকেট শিকার করে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগিয়েছিলেন। আম্পায়ার এলবিডব্লিউর আবেদনে সাড়া দিলেও রিভিউ নিয়ে শেষ রক্ষা হয় সফরকারী ব্যাটার বিশপের। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৬ উইকেটে ২৯১ রান।

আলোকস্বল্পতায় প্রথম দিনের খেলা বেশ আগেভাগেই শেষ হয়েছিল। দ্বিতীয় দিনের খেলা মাঠে গড়িয়েছে নির্ধারিত সময়েই। তবে শুরুর ঘণ্টা না পেরোতেই সাদমানের অনাকাঙ্ক্ষিত চোটের ঘটনাটি ঘটে। মেহেদী হাসান মিরাজের করা ৭৮তম ওভারের প্রথম বলটি লেগ সাইডে ফ্লিক করেছিলেন আমির জাঙ্গু। সীমানার দিকে যেতে থাকা বল আটকাতে পিছু নেন সাদমান। বাউন্ডারির দিকে ছুটে গিয়ে নিচু হয়ে বলটি থামানোর চেষ্টা করতেই সাদমানের বাঁ পায়ের গোড়ালি মাটিতে আটকে যায়। মুহূর্তেই তীব্র ব্যথায় ছটপট করতে থাকেন এই বাঁহাতি ব্যাটার।

তড়িঘড়ি ফিজিও মাঠে নেমে প্রাথমিক শুশ্রূষা দেওয়ার চেষ্টা করলেও খুব একটা উন্নতি হয়নি। হাত দিয়ে মুখ ঢেকে যন্ত্রণায় কাতরাতে দেখা যায় সাদমানকে। শেষ পর্যন্ত স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় এই ওপেনারকে। বাংলাদেশ ইনিংসে সাদমান ব্যাট করতে না পারলে সেটি হবে দলের জন্য বড় ধাক্কা।

সিলেট টেস্টের প্রথম দিনে গতকাল টস হেরে ফিল্ডিংয়ে নেমে পেসারদের কল্যানে শুরুটা দারুণ হলেও পরে সময় যত গড়ায় ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখে সফরকারী দল। ২৪৫ রানে ৪ উইকেট নিয়ে আজ দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নেমেছিল তারা। গতকাল যেখানে শেষ করেছিলেন, যেন সেখান থেকেই শুরু করেন দুই অপরাজিত ব্যাটার আমির জাঙ্গু ও জাস্টিন গ্রেভস। পঞ্চম উইকেটে তাদের শতরানের জুটিও হয়েছে। নিজের ব্যক্তিগত সেঞ্চুরি গতকালই পেয়েছিলেন জাঙ্গু, আজ রানটা আরও বাড়াচ্ছিলেন। তবে তাদের আর বেশিদূর এগোতে দিলেন না হাসান মাহমুদ।

নতুন বলে আক্রমণে এসেই বাংলাদেশকে ম্যাচে ফেরালেন হাসান। পরপর দুই বলে দুই উইকেট তুলে নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগিয়েছিলেন। সেঞ্চুরিয়ান আমির জাঙ্গুর ফিরতি ক্যাচ ছেড়ে আগের দিন জীবন দিয়েছিলেন হাসান। আজ তাকে বোল্ড করে যেন প্রতিশোধ নিলেন। ২১২ বলে ১৩ চার ও দুই ছয়ে ১৩৩ রান করেন জাঙ্গু। পরের বলেই অধিনায়ক রোস্টন চেজকেও সাজঘরে পাঠিয়েছেন। উইকেটের পেছনে ক্যাচ দিয়ে গোল্ডেন ডাকের শিকার হয়ে ফিরেছেন চেজ।

পরপর দুই উইকেটের পর হ্যাটট্রিক বলে জশুয়া বিশপকেও ফিরিয়ে দিচ্ছিলেন প্রায়। শুরুতে আম্পায়ার এলবিডব্লিউর আবেদনে সাড়া দিলেও রিভিউ নেন বিশপ। রিপ্লেতে দেখা যায় বিশপের ব্যাটে লেগেছে বল।

এ জাতীয় আরও খবর

শরিকদের মান ভাঙাতে কাছে টানছে বিএনপি

ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি

কারাগারে নিরাপত্তা জোরদারে কঠোর হচ্ছে কর্তৃপক্ষ, মানতে হবে ৭ দফা নির্দেশনা

দ্বিতীয় দিনে কক্সবাজার-সেন্টমার্টিন রুটে ৩ জাহাজ, যাচ্ছেন ১৫৫৪ পর্যটক

টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে আহত সেনাসদস্যের মৃত্যু

পিএসসি ভবনে বসছে ১২০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ

‘কাজ নেই, অথচ ডাটপাটে ষোলোআনা!’

রয়্যাল এনফিল্ডে অপু বিশ্বাস, ভক্তরা বলছেন ‘আগুন’

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

মরিশাসে দুর্ঘটনায় ৩ বাংলাদেশি শ্রমিক নিহত

আগাম শীতের সবজিতে বাজারে কিছুটা স্বস্তি, মাছ-মাংসে কমছে না খরচ

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে