,

গোলাপি আভায় জয়া আহসান

news-image

বিনোদন ডেস্ক : রুপালি পর্দায় অভিনয় দিয়ে দর্শকদের মুগ্ধ করা জয়া আহসানের ব্যক্তিত্বের আরেকটি দিকও বরাবরই আলোচনায় থাকে। পর্দার ঝলমলে জগতের বাইরে নিজের মতো করে সময় কাটাতে ভালোবাসেন তিনি। প্রকৃতির প্রতি অনুরাগের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও সচরাচর খুব বেশি কথা বলেন না এই অভিনেত্রী।

তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার উপস্থিতি ভক্তদের জন্য নিয়ে আসে নানা মুহূর্তের খবর। বয়সের হিসাব যতই এগিয়ে চলুক, সৌন্দর্যে যেন সময়কে থমকে দেওয়ার নাম জয়া আহসান! গোলাপি আভায় মোড়ানো স্যাটিনের পোশাক, খোলা চুলের ঢেউ আর মায়াবী অভিব্যক্তিতে নতুন ফটোশুটে ধরা দিলেন এই অভিনেত্রী।

ছবিগুলোর সঙ্গে দেওয়া ক্যাপশনে জয়া লিখেছেন, ‘গোলাপির ছোঁয়া, ঝামেলার শেষ নেই।’

শেয়ার করা ছবিতে তাকে দেখা গেছে হালকা গোলাপি আভাযুক্ত স্যাটিনের পোশাকে। খোলা চুলের ঢেউ, নরম সাজে ছবিগুলোতে ফুটে উঠেছে তার স্বতন্ত্র ফ্যাশন-ভাবনা। কখনো টেবিলে ভর দিয়ে, কখনো চেয়ারে বসে ক্যামেরার সামনে ভিন্ন ভঙ্গিতে ধরা দিয়েছেন অভিনেত্রী।

এদিকে কমেন্ট বক্সে নেটিজেনরা জয়ার রূপের বেশ প্রশংসা করেছেন। একজন নেটিজেন লিখেছেন, ‘ছবি যখন কথা বলে।’ আরেকজন লিখেছেন,‘আপনি দিন দিন আরো সুন্দর হয়ে যাচ্ছেন।’

এ জাতীয় আরও খবর

মানবতাবিরোধী অপরাধ: প্রথমবার বিচারের মুখোমুখি হচ্ছেন মির্জা আজম-আমু-শাজাহান

চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

‘এটা সেই ছোট্ট দীঘি না’ জন্মদিনের ভিডিও দেখে অবাক ভক্তরা

মিজানুর রহমান আজহারী: শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের আচরণের সুস্পষ্ট সীমারেখা নির্ধারণ করা জরুরি

কালো জাদুর অভিযোগে আত্মীয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা যাবে?

ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৪৯

পরীমণির জন্মদিনে ওমর সানীর স্নেহের আলিঙ্গন

১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত সেন্টমার্টিন

হঠাৎ গোলাপি জার্সি পরে কেন মাঠে নামল পাকিস্তান

গ্যাস সংকটে আবারও যমুনা সার কারখানা বন্ধ

হাসিনার ফেরার গুঞ্জনে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেবো না : স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছে : শফিকুর রহমান