,

প্রথমবার পালমারের লাল কার্ড, চেলসির ১০০!

news-image

স্পোর্টস ডেস্ক : ছয় বছরের সিনিয়র ফুটবল ক্যারিয়ারে প্রথমবার মাঠ থেকে বহিষ্কৃত হলেন কোল পালমার। প্রিমিয়ার লিগ ইতিহাসের তৃতীয় দল হিসেবে ১০০ লাল কার্ড দেখল চেলসি।

স্ট্যামফোর্ড ব্রিজে উত্তেজনাপূর্ণ লন্ডন ডার্বিতে টটেনহ্যাম হটস্পারের কাছে ২-০ গোলে হেরেছে চেলসি। ৭০তম মিনিটে পালমারকে চ্যালেঞ্জ করতে গিয়ে পড়ে যান মাতেউস ফার্নান্দেজ। মাটিতে উপুড় হয়ে পড়ে থাকা অবস্থায় তার হ্যান্ডবল হয়। তিনি উঠে বসতেই পালমার ফিরে এসে পেট দিয়ে তার মুখে ধাক্কা দেন। প্রথম লাল কার্ড পান ইংল্যান্ড তারকা।

১০ মিনিট পর, যখন মাইক পেন্ডার্সের আত্মঘাতী গোলে এগিয়ে যায় স্পাররা, পালমার চ্যালেঞ্জ করতে দেরি করে ফেলেন এবং তার পা গিয়ে কনর গ্যালাঘেরের পায়ে আঘাত করে। ক্রিস কাভানাঘ তাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখান।

বাতিল হওয়া লাল কার্ডগুলো বাদ দিলে পালমারের এই মার্চিং অর্ডারে প্রিমিয়ার লিগে লাল কার্ডের সেঞ্চুরি করল চেলসি। লন্ডন ক্লাব এভারটন (১১৩) ও আর্সেনালের (১১০) পর তৃতীয় দল হিসেবে এই অবাঞ্ছিত মাইলফলকে পৌঁছাল।

গত মৌসুমেও চেলসির শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছিল। ২০২৫-২৬ মৌসুমে ক্লাবের খেলোয়াড় ও স্টাফদের ১১ বার মাঠের বাইরে পাঠানো হয়েছিল। প্রিমিয়ার লিগ দলগুলোর মধ্যে তাদের পরে সর্বোচ্চ পাঁচটি লাল কার্ড দেখেছিল টটেনহ্যাম।

এই ম্যাচে লাল কার্ড দেখলেও আগামী সপ্তাহে ম্যানইউর বিপক্ষে চেলসির হোম ম্যাচে খেলতে পারবেন পালমার, যদি তার স্বয়ংক্রিয় এক ম্যাচের নিষেধাজ্ঞা না বাড়ানো হয়। এই লাল কার্ড ঘরোয়া ফুটবলে কার্যকর হওয়ার কারণে বুধভার লিভারপুলের বিপক্ষে চেলসির কারাবাও কাপে নিষিদ্ধ থাকবেন ২৪ বছর বয়সী ফরোয়ার্ড।

এ জাতীয় আরও খবর

স্পেন-যুক্তরাজ্য সফরে যাচ্ছেন শামা ওবায়েদ

‘অস্বাস্থ্যকর’ বায়ু নিয়ে দূষণে বিশ্বের শীর্ষ পাঁচে ঢাকা

নিম্নবিত্তের নাগালের বাইরে পাঙাশ-তেলাপিয়া, আমিষের জোগান নিয়ে শঙ্কা

ফ্রান্সজুড়ে বিক্ষোভে গ্রেপ্তার প্রায় ১ হাজার

ছুটির পর চেনা রূপে ঢাকা, সড়কে যানজট-গণপরিবহনে ভিড়

ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন আজ

মাদ্রাসা শিক্ষককে থাপ্পড় দেওয়া রুমিকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান

এভারটনকে হারিয়ে ম্যানসিটিকে ধরে ফেলল আর্সেনাল

নিউজিল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টিতে অনন্য মাইলফলক ভারতের

রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি সম্পন্ন

সংবিধান সংশোধনে নোট অব ডিসেন্ট পরিবর্তনের প্রস্তাব দিতে বললেন সালাহউদ্দিন আহমদ

তারেক রহমানের সফরে বাংলাদেশ-জাপান অর্থনৈতিক সম্পর্ক জোরদারের প্রত্যাশা