দীর্ঘদিন নিরবতার পর মুখ খুললেন মোনালিসা

news-image

দীর্ঘদিন ধরেই নিরব ভূমিকা পালন করে আসছিলেন এক সময়কার জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মোনালিসা। কিন্তু অবশেষে মুখ খুললেন তিনি। ২৮ আগস্ট তিনি তার ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসের মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন গণমাধ্যমের প্রতি। স্ট্যাটাসটির সঙ্গে তিনি জুড়ে দেন তাকে নিয়ে সম্প্রতি বিভিন্ন খবরের কাগজে প্রকাশিত খবরের কাটিং। স্ট্যাটাসটি পাঠকের জন্য তুলে ধরা হলো… ‘কিছু মানুষ মিথ্যা বলতে খুব পটু, তারা ভাবে আমি হয়তো এসব সমস্যার সমাধান করতে পারব না। মানুষজন যদি আমার কথা অপছন্দ করে তবে তাদের তা শোনার দরকার নেই। আমি আমার মতামতে দৃঢ় প্রতিজ্ঞ। আমার মনে যা আসে তা প্রকাশ করতে ভয় পাই না আমি।’ তিনি আরো বলেছেন, তার সঙ্গে কোন যোগাযোগ ছাড়াই খবরগুলো প্রকাশিত হয়েছে এবং সেই খবরগুলো মিথ্যা। বলে রাখা ভালো, মোনালিসা যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মেক কসমেটিকসে একজন মেকআপ আর্টিস্ট এবং নরওয়েজিয়ান এয়ারলাইনসে প্যাসেঞ্জার এজেন্ট হিসেবে কর্মরত আছেন। সঙ্গে এটাও জানা যায় আমেরিকাতে প্রোগ্রাম পরিচালক হিসেবে স্থানীয় একটি টেলিভিশনে কাজ করছেন তিনি। 

এ জাতীয় আরও খবর

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ