,

বাঁশের ট্রেন

news-image

ট্রেনের লাইন তৈরি হয় লোহার পাত দিয়ে। মূলত ট্রেনের গঠনকাঠামো অনুসরণ করেই লাইন এত শক্ত পদার্থ দিয়ে তৈরি হয়। কিন্তু ভিন্ন চিত্র কম্বোডিয়ায়। সেখানে একটি ট্রেন সার্ভিস চালু হয়েছে। তা হলো বাঁশের ট্রেন। ইংরেজিতে যাকে বলে ব্যাম্বু ট্রেন সার্ভিস। সম্প্রতি এর একটি ভিডিও ইউটিউবে পোস্ট করা হয়েছে। স্থানীয় ভাষায় বলা হয় ‘নরি’। নাম এবং কাজের জন্য এই ট্রেন বেশ বিখ্যাত। অনেকে এই  রেল সার্ভিসকে ‘রেল ট্যাক্সি’ বলেও আখ্যায়িত করেছেন। বাঁশের ট্রেনের মিটার গেজ ট্র্যাকটি তৈরি হয়েছে ফ্রান্স কলোনির সময়। পরবর্তী সময়ে খেমাররুজ শাসনামলে এই ট্র্যাকগুলো বন্ধ করে দেয়া হয়। বিভিন্ন স্থানে লাইনচ্যুত হয়েছে। ভেঙেও পড়েছে রেল সড়ক। যে কারণে শিডিউল রেল সার্ভিস এ পথে নেই। এ অবস্থায় বাসিন্দারা বাটামবাং থেকে পোপাইট পর্যন্ত প্রায় ৫০ কিমি রেল ট্র্যাক এই সার্ভিসে ব্যবহার হয়। এই ট্রেনের প্রথম স্ট্রাকচার তৈরি হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের বাতিল ট্যাঙ্কের হুইল থেকে। পরবর্তী সময়ে এগুলো তৈরি হয় লোকাল ওয়ার্কশপে। এর পাটাতন তৈরি হয় বাঁশ থেকে। আর এর পূর্ণাঙ্গ স্ট্রাকচারকেই বলা হয় নরি। এসব নরিতে ব্যবহার হয় ৬ হর্স পাওয়ার মোটর ইঞ্জিন। ছোট সাইজের চার চাকার ওপর এটি চলে। এর যে কোনো একটি চাকার সঙ্গে ইঞ্জিনের ফিতা জুড়ে দিলেই তা চলার উপযোগী হয়। এক মিটার গেজের ট্র্যাকে চলাচল করা এই ট্রেনে কোনো ব্রেক নেই। যখন দুই ট্রেন মুখোমুখি হবার উপক্রম হয় তখন দুই চালকই এর ইঞ্জিন বন্ধ করে দেন। পরে যে কোনো একটিকে ট্র্যাক থেকে সরিয়ে অন্যটিকে যাওয়ার পথ করে দিতে হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে