,

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

news-image

বিনোদন ডেস্ক : গোটা বলিউড নানা পাটেকরকে সাদা মনের মানুষ হিসেবে দেখলেও তনুশ্রীর চোখে ছিলেন উল্টো। মৃত্যুর পরও মন গলেনি অভিনেত্রীর। নানার চলে যাওয়াকে ‘শয়তানের মৃত্যু’ বলে অবিহিত করেছেন নায়িকা। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

নানার মৃত্যুর পর থেকেই সবার চোখ ছিল তনুশ্রীর দিকে। অভিনেত্রীর মন্তব্যের অপেক্ষায় ছিলেন নেটিজনরা। অবশেষে সরব হন তিনি। ব্যক্তিগত কাজে যাচ্ছিলেন লক্ষ্ণৌ। বিমানে ওঠার আগে দেন এক ভিডিওবার্তা। বিমানবন্দর থেকে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ভিডিওটি শেয়ার করেন তনু।

সেখানে তাকে বলতে শোনা যায়, ‘আমি খবরটা শুনেছি। আজ আমার কাজের দিন, লক্ষ্ণৌতে খুব বড় ইভেন্টের জন্য যাচ্ছি এবং সেখানে মন দিতে চাই। কী অদ্ভুত একটা দিনে সবটা ঘটল! আমার পুরো দিনের প্ল্যান করা ছিল— লাইভ করা, কনটেন্ট পোস্ট করা। আর এখন আমার চিন্তা হচ্ছে যে বিকেলে সংবাদমাধ্যম হয়তো শুধু ‘ইভিল ডেড’ (Evil Dead)-কে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। আমি কী ধরণের প্রতিক্রিয়া দেব তা আগে ভেবে নিই, তারপর প্রতিক্রিয়া দেব। তবে হ্যাঁ, পরিবারের প্রতি আমার সমবেদনা রইল কিন্তু।’

নানার সঙ্গে তনুর দ্বন্দ্ব ২০১৮ সালে। সে সময় সালে ‘হর্ন ওকে প্লিজ’ ছবির সেটে একটি আইটেম গানের শুটিংয়ের সময় নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থা ও অশালীন আচরণের অভিযোগ তুলেছিলেন অভিনেত্রী। পরে ২০২২ সালের দিকে ফের অভিযোগটি সামনে আনেন অভিনেত্রী। যদিও নানা পাটেকর সবসময় অভিযোগটি অস্বীকার করেছেন।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?

নানা পাটেকর যেন অঘোষিত ‘মিম কিং’