,

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুরে বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আকস্মিক মৃত্যু হয়েছে আয়নাল হক (৩৮) নামে এক ব্যক্তির। নববধূকে ঘরে তোলার রাতেই তার মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোক নেমে এসেছে।

বুধবার দিবাগত রাতে হেমনগর ইউনিয়নের বেলুয়া গ্রামে এ ঘটনা ঘটে। আয়নাল ওই গ্রামের মৃত দানেশ আলীর ছেলে। তিনি জেলা শহরে অটোরিকশা চালানোর পাশাপাশি ছোটখাটো ব্যবসা করতেন।

পারিবারিক সূত্রে জানা যায়, আয়নালের প্রথম স্ত্রী গত জুলাইয়ে দুই সন্তানকে রেখে চলে যান। এরপর সন্তানদের দেখাশোনা নিয়ে তিনি সমস্যায় পড়েছিলেন। পরে পরিবারের সম্মতিতে বুধবার রাতে পাশের খামারপাড়া গ্রামের ২০ বছর বয়সী রুবিনা খাতুনকে বিয়ে করেন তিনি।

বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূকে নিয়ে বাড়িতে ফেরার পর গভীর রাতে হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন আয়নাল। হাসপাতালে নেওয়ার প্রস্তুতির আগেই তার মৃত্যু হয়।
হেমনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুল আলম ঘটনাটিকে অত্যন্ত বেদনাদায়ক বলে জানিয়েছেন।

গোপালপুর থানার ওসি রুহুল আমিন জানান, বিষয়টি তিনি সাংবাদিকের মাধ্যমে জানতে পেরেছেন। এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ বা লিখিত আবেদন করা হয়নি। প্রাথমিকভাবে ঘটনাটি স্বাভাবিক মৃত্যু বলেই মনে হচ্ছে বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর

বর্ষা বিদায়ের আগে সারা দেশে বৃষ্টির আভাস

‘নোবেল শান্তি পুরস্কার আমারই প্রাপ্য’: ট্রাম্প