,

নাসার মঙ্গল অভিযানের আরেক ধাপ!

news-image

মঙ্গল অভিযানে যাওয়ার আগে আরেক ধাপ প্রস্তুতি সম্পন্ন করল মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সম্প্রতি তারা  জানিয়েছে, মঙ্গল অভিযানে জীবন-যাপন কেমন হতে পারে তার অভিজ্ঞতা নেয়ার জন্য একটি দল হাওয়াই দীপপুঞ্জে এক বছর ধরে অবস্থান করবে। এ সময় তারা পৃথিবীর বাকি অংশের সঙ্গে সংযোগহীন অবস্থায় থাকবে বলেও জানায় নাসা।

নাসার পক্ষ থেকে আরো জানানো হয়, শনিবার জিএমটি সময় দুপুর ১টা থেকে ফ্রান্সের একজন মহাআকাশ জীববিজ্ঞানী, একজন জার্মান পদার্থবিজ্ঞানী ও চারজন আমেরিকানদের একটি দল সেখানে প্রবেশ করবে। আমেরিকান দলটিতে থাকছেন একজন পাইলট, একজন স্থপতি, একজন সাংবাদিক এবং একজন ভূতত্ত্ব বিজ্ঞানী। এই ছয়জন ব্যক্তির জন্য প্রধান চ্যালেঞ্জ হলো আবদ্ধ স্থানটিতে বিশুদ্ধ বাতাস, বিশুদ্ধ পানি বা ব্যক্তিগত গোপনীয়তা ছাড়া একত্রে বসবাস করা।

নাসার টেকনিশিয়ানরা গত কয়েক বছর ধরেই অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে মঙ্গল অভিযানের প্রযুক্তিগত ত্রুটি খুঁজতে এবং তা থেকে রক্ষার ব্যবস্থাপনা তৈরি করতে। কিন্তু মানবিক সমস্যাগুলো কি হতে পারে তা জানার জন্যই নাসা এ ধরণের প্রকল্প হাতে নিয়েছে। এ সম্পর্কে নাসার তদন্তকারী কর্মকর্তা কিম বিনসটেড বলেন, "এখানে মূল সমস্যা হলে আন্তঃব্যক্তিক পর্যায়ের সংঘর্ষ। আমরা দেখতে চাই এখানে অবস্থানকারীরা কিভাবে তার সমাধান করে। দীর্ঘ সময় একত্রে ছোট স্থানে থাকলে সংঘর্ষ হবেই। সবচাইতে ভালো ব্যাক্তিটির সঙ্গেও তেমনটি ঘটতে পারে।"

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ